1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশন হাসাড়া শাখার উদ্যোগে সনদপত্র বিতরণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ বার দেখা হয়েছে

কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশন হাসাড়া শাখার উদ্যোগে কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্স সম্পন্নকারী ছাত্র-ছাত্রীর মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদপত্র বিতরণ করা হয়েছে।
কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশনের অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে শ্রীনগরস্থ কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশনের হাসাড়া শাখা থেকে শিক্ষার্থীরা এ সনদপত্র অর্জন করে। এ উপলক্ষ্যে অদ্য সকাল ৪ টায় হাসাড়া শাখায় এক অনারম্ভড় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক ও হাসাড়া শাখার স্বত্বাধিকারী মোঃ ইব্রাহীম খান বলেন, বর্তমান যুগে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। প্রধান মন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার ভিশন ২১ বাস্তবায়ন ও বাংলাদেশকে ডিজিটাল হিসেবে রূপান্তর করতে হলে প্রত্যেকেরই কম্পিউটার বিষয়ে জোর দেয়া দরকার।
তিনি কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশনের সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে কম্পিউটার শিক্ষার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে অবশ্যই কম্পিউটার শিক্ষার উপর নজর দিতে হবে।
তিনি বলেন এ প্রতিষ্ঠানটি সমগ্র বাংলাদেশের শিক্ষিত যুবক যুবতীদেরকে আত্ম কর্মসংস্থানের সুযোগ লাভ করে দিবে।
ইব্রাহীম খান আরো বলেন শিক্ষার্থীদেরকে শুধু গতানুগতিক ধারায় কম্পিউটার প্রশিক্ষন নিলেই হবে না, প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার। উল্লেখ্য, কম্পিউটার ট্রেনিং ফাউন্ডেশনটি ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে লাইসেন্স প্রাপ্ত হয়। যাহার নং এস- ১৩০৯৬/১৯। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাসসহ শতভাগ পাশ আসছে।
উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026