1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

ডজন গোলে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনালে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ২৩৭ বার দেখা হয়েছে

ফাইনালে উঠতে হলে বাংলাদেশের ড্র-ই যথেষ্ট ছিল। তবে শুধু ড্র করার জন্য খেলতে নামেনি বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কাকে ১২-০ গোলে উড়িয়ে সাফের ফাইনাল নিশ্চিত করল মাবিয়ারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। লিগ পর্বে দুই দলের দেখায় ১-০ ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

দলের বড় জয়ে হ্যাটট্রিক উপহার দিয়েছেন আফিদা খন্দকার প্রান্তি ও শাহেদা আক্তার রিপা। জোড়া গোল করেন ঋতুপর্না চাকমা, আনুচিং মোগিনী। বাকি দুই গোলদাতা আঁখি খাতুন ও উন্নতি খাতুন।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই লিড নেয় বাংলাদেশের মেয়েরা। বাম-প্রান্ত থেকে ম্যাচের প্রথম গোলটি করেন আনুচিং মোগিনি। পাঁচ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। এবার আনুচিংয়ের পাশে প্রতিপক্ষের জালে বল জড়ান ঋতুপর্না চাকমা। ম্যাচের ১৬তম মিনিটে আখি খাতুনের দেয়া পাসে ব্যবধানে তিনগুণ করেন শাহেদা আক্তার রিপা। ৩-০ ব্যবধানেই শেষ হতে চলেছিলো ম্যাচের প্রথমার্ধ। তবে বিরতির একদম অন্তিম মুহূর্তে নিজের দ্বিতীয় গোল করার পাশাপাশি ব্যবধান চারগুণ করেন ঋতুপর্না।

বিরতির পর শ্রীলঙ্কার বক্সে মুহুর্মুহু আক্রমণ চালিয়েছে বাংলাদেশ। এই অর্ধে হয়েছে আরও ৮টি গোল। ম্যাচের ৪৭ মিনিটে প্রায় ৪০ গজ দূর থেকে আঁখি খাতুনের নেওয়া শট গোলকিপারের হাত ছুঁয়ে জড়িয়ে যায় জালে। ৪৯ মিনিটে সাজেদা আক্তার রিপা লক্ষ্যভেদ করেন। ৫৪ মিনিটে আফিদা খন্দকার দূরপাল্লার শটে সপ্তম গোল করে সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেন।

৭০ মিনিটে আফিদা অষ্টম গোল করেন। ৭৭ মিনিটে আনুচিং মোগিনি নবম গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। তখনও বাংলাদেশের গোলের ক্ষুধা মেটেনি। ৮৩ মিনিটে আফিদা খন্দকার হ্যাটট্রিক করে বসেন। এর দুই মিনিট পর উন্নতি খাতুন দলের হয়ে ১১তম গোল করে বড় জয়ে ভূমিকা রাখেন। ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে শাহেদা আক্তার রিপা জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন।

চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠল বাংলাদেশ। সমান ম্যাচে ভারত ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। নেপাল ৭, ভুটান ৩ ও শ্রীলঙ্কা কোনও পয়েন্ট না পেয়েই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোতে বরাবরই সাফল্য বয়ে আনছে বাংলাদেশের মেয়েরা। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফে শিরোপা জিতেছিল গোলাম রব্বানী ছোটনের মেয়েরা। এবারের প্রতিযোগিতাতেও শিরোপা জয়ের ভালো সুযোগ বাংলাদেশের জন্য। নেপালের সঙ্গে ড্র, ভারতের বিপক্ষে জয়ের পর আজ এক ডজন গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসের গ্রাফটা অনেক ওপরে তহুরা খাতুন-মনিকা চাকমাদের।

দিনের অন্য ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026