1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

নিউজিল্যান্ডে বাংলাদেশ দলে করোনার হানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২২৮ বার দেখা হয়েছে

বিমান সহযাত্রীর করোনা পজিটিভ হওয়ায় নিউজিল্যান্ডে বিপাকে পড়েছেন বাংলাদেশ দলের সদস্যরা। নামতে পারছেন না অনুশীলনে, বাড়ানো হয়েছে কোয়ারেন্টিনের মেয়াদ। এরইমধ্যে বড় দুঃসংবাদ এলো। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।
হেরাথ শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন। দলের বাকি সদস্যদের মতোই কোয়ারেন্টিনে আছেন লঙ্কান কিংবদন্তি স্পিনার।

জানা যায়, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাথের। এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয়, এখন সেদিকেই নজর বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। করোনা ধরা পড়ায় হেরাথের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে।

দেশ ছাড়ার পূর্বে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে কোয়ারেন্টিনের মেয়াদ কমিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১৪ দিনের বদলে সাতদিনের সময় নির্ধারণ করা হয়েছিল। এর ভেতর তিন দিনের রুম কোয়ারেন্টিন। কথা ছিল বাকি চার দিন গ্রুপে ভাগ হয়ে জিম ও অনুশীলনের সুযোগ পাবে জাতীয় দলের ক্রিকেটাররা।

গতকাল নিউজিল্যান্ডে জিম করেছেন টাইগাররা। তবে সেখানে ছিলেন না অধিনায়ক মুমিনুল হক, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, নির্বাচক আবদুর রাজ্জাকসহ ৯ জন। তাদের কোয়ারেন্টিনের মেয়াদ বাড়ানোর কারণে আজ অনুশীলনেও থাকতে পারবেন না। জানা যায়, করোনা আক্রান্ত এক বিমান যাত্রীর কারণেই এমনটা হয়েছে।

এ বিষয়ে বিসিবি নির্বাচক আবদুর রাজ্জাক মানবজমিনকে বলেন, ‘অধিনায়ক মুমিনুল, ফজলে রাব্বি, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ ও আমিসহ ৯ জনকে ২০ তারিখ পর্যন্ত কোয়ারেন্টিন করতে হবে। আমরা অন্যদের সঙ্গে বের হতে পারছি না। বাংলাদেশ থেকে বিমানে আসার সময় এক যাত্রীর করোনা ধরা পড়ে। তার আশেপাশে আমরা যে ৯ জন ছিলাম তাদের কোয়ারেন্টিনের সময় বাড়ানো হয়েছে।’

চার ক্রিকেটার ছাড়া অনুশীলনের কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে টাইগাররা নামতে পারেননি মাঠে।

নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ১লা জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯ই জানুয়ারি থেকে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026