1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পরিবেশ সুরক্ষায় চারণভূমি রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশ মন্ত্রীর পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জবাবদিহিতার আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে যাতে ফ্যাসিবাদ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে রোডম্যাপ তৈরির আহ্বান আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা সমীচীন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক ও চোরাই মালসহ গ্রেপ্তার ৫০০ ওমানের মাসকাট বিমানবন্দরে আটকে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইট হরমুজ প্রণালি পুনরায় চালুর আলোচনা ঘিরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার মামলায় বিদিশা সিদ্দিক গ্রেপ্তার পবিত্র ঈদে মিলাদুন্নবীতে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কবলে ভারতভিত্তিক চার প্রতিষ্ঠান ও তিন নাগরিক

রাতদিন স্বপ্ন আঁকি – অভ্র ওয়াসিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৩২ বার দেখা হয়েছে

তুমি রাতের বিক্ষুব্ধ নেশার ঘোরে
কবিকে খিস্তি করছো,
যে তোমার ঠোঁটে চুমু দিয়ে
চাঁদ ডুবিয়ে রাঙা প্রভাত আনে?
তোমার নেশা ফিকে হতে দিও না
অমৃতসম অমূল্য অনুভব
সোনালী নিপের ঝর্ণা সরবর
অঞ্জলি নাও কটির উষ্ণ প্রাণে।
ঘুমন্ত আগ্নেয়গিরি নীরব প্রণয়
ফোটা ফোটা শিশির
চোখের পাপড়ি থেকে ঝরে
সিক্ত আঙ্গুলের মুঠোয় তোমার প্রাণ।
আমার আত্মসমর্পন যৌবন বাতায়নে
অহঙ্কার উর্বশীর নাভি স্পর্শে
অধর থেকে নেমে আসে নদীর মহনায়
তোমাতে আমার সরব অবগাহন।
তোমার শরীরের বিমুগ্ধ পাঠক আমি
পড়ি, বারবার পড়ি
অবিনাশী সুখ লভি ও বিলায়
রাতদিন অবিরত স্বপ্ন আঁকি।
তোমার সাজানো দাঁতের মোহর কিনি
স্ফটিক স্বচ্ছ পাহাড়ি ছড়ায়
কলকল প্রবাহিত সবুজ বনানীর
বুক ফেঁড়ে জীবন জয়ন্তিকা কুহকী।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026