1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার ও সাইবার অপরাধ রুখতে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল, ভিএআর সিদ্ধান্তে ক্ষুব্ধ দালিচ ক্রোয়েশিয়াকে হারিয়ে নকআউটে পর্তুগাল, রোনালদোর ম্যাচসেরা হওয়া নিয়ে বিতর্ক বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে কেপ ভার্দে বিশ্বকাপের নকআউট পর্বে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিল আলজেরিয়া ইন্দোনেশিয়ার পাপুয়ায় মার্কিন পাইলটকে গুলি করে হত্যা, বিমান অগ্নিদগ্ধ লস অ্যাঞ্জেলেসে নাইট রাইডার্স গ্রুপের বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্যের প্রস্তুতি সম্পন্ন: যোগ দিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের আহ্বান

আলেশামার্টে ঢাবি শিক্ষার্থীদের অবস্থান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে পাওনা টাকার দাবিতে তাদের অফিসে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এ সময় পাওনা টাকা ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের তোপের মুখে পড়েন অবস্থানরত শিক্ষার্থীরা। ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে জানা যায়।

আজ বুধবার (২৪ নভেম্বর) দিনভর বনানী আলেশা মার্টের অফিসে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের দেওয়া কথা অনুযায়ী বনানী হেড অফিসে টাকা ফেরত নিতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷ তবে সকাল থেকে বিভিন্ন কথা বলে তাদের ঘুরাতে থাকে আলেশামার্ট কর্তৃপক্ষ। এক পর্যায়ে টাকা না দেওয়ায় উপস্থিত শিক্ষার্থীরা স্লোগান দিলে তাদেরকে ধাক্কা দেন ওই প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীরা৷ রাত সাড়ে নয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই অফিসেই অবস্থান করছেন শিক্ষার্থীরা।

ঢাবি শিক্ষার্থী রিদওয়ান উল্লাহ জানান, আলেশা মার্ট প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কথা বলে গত ছয় মাস ধরে ঘুরাচ্ছে। অর্ডারকৃত টাকা ফেরত চাইলেও তারা ফেরত দিচ্ছে না। কয়েকবার অফিসে এসেও সমাধান পাইনি। এরপর চেয়ারম্যান নিজে আমাদেরকে কথা দিয়েছেন আজকে (বুধবার) টাকা দিবেন। কিন্তু উনি সারাদিন ঘুরিয়ে টাকা না দিয়েই অফিস ত্যাগ করেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের প্রত্যেকের পাওনা টাকা না পাওয়া পর্যন্ত ওদের অফিস ত্যাগ করবো না।

এ বিষয়ে আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারকে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026