1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বাংলাদেশে কর্মরত বিদেশিদের ব্যাংক হিসাব খোলার প্রক্রিয়া সহজ করল বাংলাদেশ ব্যাংক গণমাধ্যম অতীতের যেকোনো সময়ের চেয়ে এখন বেশি স্বাধীন: তথ্যমন্ত্রী ভূমিসেবার মানোন্নয়ন ও হয়রানি বন্ধে ডিসিদের ১৪ দফা নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের বিআরটিসির মহিলা বাসে পরীক্ষামূলক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু প্রকাশ্যে এক নারীকে জুতাপেটার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মা হারালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর চোটে হাসপাতালে জনপ্রিয় অভিনেতা, হতে পারে অস্ত্রোপচার আওয়ামী লীগের জন্য একদিনেই এলো দুই বড় দুঃসংবাদ সাবেক গোয়েন্দাপ্রধানের কারাদণ্ড বৃদ্ধি

স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দলের স্মারকলিপি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে স্মারকলিপি দিয়েছেন ২০-দলীয় জোটের শরিক পাঁচটি দলের নেতারা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে জোটের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ স্মারকলিপি দেয়।

ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিদেশে খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি স্মারকলিপিটি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। এ বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন। ’

এর আগে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে প্রতিনিধি দলটি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে যায়।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন- ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কারি এমএ তাহের, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

 

উল্লেখ্য, দীর্ঘদিন হার্ট, কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগতে থাকা বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ ১৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026