1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

দারাজ-প্রিয়শপসহ ২৪ ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ২৪টি ই-কমার্স প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে।

বিএফআইইউর কর্মকর্তারা জানিয়েছেন, ই-কমার্স প্রতিষ্ঠানগুলির ব্যাংকে কত টাকা আছে, কত টাকা জম হচ্ছে এবং কারা কারা কত পরিমাণের অর্থ উত্তোলন করছে এসব ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে বিএফআইইউ ২৪টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদার পরিপ্রেক্ষিতে তাদের হিসাব তলব করা হয়েছে।

হিসাব জানতে চাওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকায় রয়েছে, দারাজ, প্রিয়শপ, অ্যামস বিডি, ইনফিনিটি মার্কেটিং, অ্যানেক্স ওয়ার্ল্ড, ওয়ালমার্ট, ব্রাইট ক্যাশ, আকাশ নীল, গেজেট মার্ট ডটকম, বাড়ি দোকান ডটকম, টিকটিকি, শপআপ ই লোন, স্বাধীন, শ্রেষ্ঠ ডটকম, আলিফ ওয়ার্ল্ড, বাংলাদেশ ডিল, আস্থার প্রতীক, ইশপ ইন্ডিয়া, বিডি লাইক, সানটুন, চলন্তিকা, সুপম প্রোডাক্ট ও নিউ নাভানা।

সম্প্রতি অস্বাভাবিক ছাড়ে পণ্য বিক্রি করে আলোচনায় আসে ইভ্যালি, আলিশা মার্টসহ বেশকিছু স্বনামধন্য ই-কমার্স প্রতিষ্ঠান। পরবর্তীতে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ এবং সময়মতো পণ্য ডেলিভারি না দেওয়ার অভিযোগ উঠে। তারই পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এখন পর্যন্ত ই-কমার্স প্রতিষ্ঠানে চালানো অভিযানে গ্রেফতার হয়েছে,  ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মো. রাসেল; তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন; ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন; এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আল আমীন; তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির পরিচালক শারমীন আক্তার; কিউকমের প্রধান নির্বাহী রিপন মিয়া ও রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম।

এদের মধ্যে বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইভ্যালির বিরুদ্ধে তিনটি, রিং আইডির বিরুদ্ধে দুটি, ই-অরেঞ্জের বিরুদ্ধে নয়টি, ধামাকার বিরুদ্ধে তিনটি, ২৪ টিকিটের বিরুদ্ধে পাঁচটি, সহজ লাইফের বিরুদ্ধে দুটি, এসপিসি ওয়ার্ল্ড লিমিটেডের বিরুদ্ধে চারটি, সিরাজগঞ্জ শপের বিরুদ্ধে একটি, কিউকমের বিরুদ্ধে তিনটি, নিরাপদ শপের বিরুদ্ধে একটি, র‌্যাপিড ক্যাশের বিরুদ্ধে একটি, থলে ও ইউকম ডটকমের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026