1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
শুটিংয়ের সময় হাঁটুতে গুরুতর চোটে হাসপাতালে জনপ্রিয় অভিনেতা, হতে পারে অস্ত্রোপচার আওয়ামী লীগের জন্য একদিনেই এলো দুই বড় দুঃসংবাদ সাবেক গোয়েন্দাপ্রধানের কারাদণ্ড বৃদ্ধি ৭০ অনুচ্ছেদ চ্যালেঞ্জ ও রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন পুলিশ লাইন্সে সংঘর্ষ ও ভাঙচুর, আহত অন্তত ৩০ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: কাল সংসদে ভোটগ্রহণ ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটসালে আর্জেন্টিনার হ্যাটট্রিক শিরোপা জয় কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু, আহত একাধিক প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন পাঠ্যবই, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেলের পরিকল্পনা সরকারের আট জোনে ভাগ হচ্ছে রাজধানী, ব্যাটারিচালিত রিকশায় আসছে কিউআর কোড ও রঙভিত্তিক নিয়ন্ত্রণ

পদ হারাতে পারেন গাজীপুরের মেয়র

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২০ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার দেখা হয়েছে

দল থেকে বহিষ্কার হওয়া গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম তার গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদও হারাতে পারেন বলে ইঙ্গিত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ইঙ্গিত দেন।

ওবায়দুল কাদের বলেন, দলের সবাই তার (জাহাঙ্গীর আলম) বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছে। তাই গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলমকে মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পদ ও আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আর প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কৃত হলে আজীবন বহিষ্কারই।

তার বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সে ব্যবস্থা নেওয়া হতে পারে। সভায় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অফিসিয়ালি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে।

এদিকে, মেয়র জাহাঙ্গীর তার বক্তব্য সুপার এডিটেড দাবি করেছিলেন। এ বিষয়টি যাচাই-বাছাই করেছেন কি না এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, মিটিং তো অনেক দিন পর হয়েছে। কাজেই আমাদের পার্টির সভাপ্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও বিষয়টি ভালোভাবেই খোঁজ-খবর নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা ও যাচাই-বাছাই করে এই সিদ্ধান্ত নিয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026