1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

জাহাঙ্গীরের বহিষ্কারের খবরে গাজীপুরে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ২৬৯ বার দেখা হয়েছে

গাজীপুরের বিতর্কিত সিটি মেয়র জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করায় সেখানে আনন্দ মিছিল  ও মিষ্টি বিতরণ করছেন মেয়র জাহাঙ্গীরবিরোধী আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা।

বহিষ্কারের খবর শুক্রবার (১৯ নভেম্বর) রাত ৭টার দিকে গাজীপুরে ছড়িয়ে পড়লে নগরীর টঙ্গী, পোড়াবাড়ি, সালনা, বোর্ড বাজার, জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, কোনাবাসিহ বিভিন্ন স্থানে মেয়র জাহাঙ্গীর আলমবিরোধীরা আনন্দ মিছিল বের করেন এবং মিষ্টি বিতরণ করেন। বিভিন্ন স্থানে রাস্তায় পটকা ফাটিয়ে নেতাকর্মীরা উল্লাস করেন।
এর আগে আওয়ামী লীগ থেকে আজীবন বহিস্কার হয়েছেন গাজীপুরের সিটি মেয়র জাহাঙ্গীর আলম। একইসঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত হয়েছে।  শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বৈঠক থেকে তার সদস্যপদ স্থগিত করার ঘোষণা এসেছিল।
গত সেপ্টেম্বরে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছিল। ওই সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহিদদের নিয়ে জাহাঙ্গীর অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026