1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয়

সাড়ে ৪’শ কোটি টাকা নিয়ে উধাও আলেশা মার্ট

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ২০৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রায় ৪৫ হাজার গ্রাহকের সারে চার’শ কোটি টাকা নিয়ে এবার উধাও ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্ট। এরই মধ্যে প্রধান কার্যালয়সহ বন্ধ করে দেয়া হয়েছে প্রতিষ্ঠানটির প্রায় সব অফিস। পাওয়া যাচ্ছে না আলেশা মার্টের কোন কর্মকর্তা-কর্মচারীকে।

আলেশা মার্টে অর্ডার করা পণ্য দীর্ঘদিন না পেয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়গুলোতে যোগাযোগ করে শূন্য হাতেই ফিরছেন গ্রাহক। পণ্য অথবা টাকা ফেরত পাওয়ার আশায় প্রতিষ্ঠানটির বনানীর প্রধান কার্যালয়ে এসে অফিস বন্ধ পান কয়েকজন গ্রাহক। দিনভর বসে থেকেও কোন কর্মকর্তা-কর্মচারীর দেখা পাননি তারা।

তাদের দাবি, আলেশা মার্ট কয়েক দফা চেক দিলেও অ্যাকাউন্টে টাকা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। এ অবস্থায় গ্রাহকের ভিড় বাড়লে প্রধান কার্যালয় বন্ধ করে দেয় আলেশা মার্ট।

ভুক্তভোগীরা জানান, তাদের কাছ থেকে টাকা নেয়া হলেও সময় মতো দেয়া হয়নি পণ্য। এখন টাকা ফেরত চাইলে চেক ধরিয়ে দেয়া হয়েছে। কিন্তু একাউন্টে টাকা না থাকায় চেক প্রত্যাখ্যাত হয়েছে বার বার।

এদিকে, বনানীর কার্যালয়ে নোটিশ টানিয়ে গ্রাহকদের যোগাযোগ করতে বলা হয়েছে তেজগাঁওয়ের নাসরিন টাওয়ার অফিসে। অথচ সেখানেও কেউ নেই। এখন মামলা করার কথা ভাবছেন অনেকে।

এদিকে আলেশা মার্টের চেয়ারম্যান মনজুর আলম সিকদার এখনও আশ্বাস দিচ্ছেন টাকা ফেরত দেয়ার। মুঠোফোনে গণমাধ্যমকে এ আশ্বাসের কথা জানান তিনি।

চলতি বছরের জানুয়ারিতে জমকালো আয়োজনে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর নানা অফারে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। জানা গেছে, প্রায় ৪৫ হাজার গ্রাহক ৪৫০ কোটি টাকা পাবে আলেশা মার্টের কাছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026