1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সময়ক্ষেপণ রোধে ফুটবলের নতুন নিয়মের মুখে নেইমার: কোচের ব্যর্থতায় মাঠ ছাড়তে হলো অধিনায়ককে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট: প্রথম দিনের সব টিকিট বিক্রি, আগ্রহের কেন্দ্রে ম্যাকেই বেগমগঞ্জে বিয়ের ভিডিও করতে যাওয়ার পথে গুলিবর্ষণ, ক্যামেরাম্যানসহ আহত ৫ মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহ ঝুঁকির শঙ্কায় বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম বার্সেলোনায় ফিরলেন সার্জিও বুসকেটস, দায়িত্ব নিলেন রিজার্ভ দলের সহকারী কোচের রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ, ভোট ২০ আগস্ট নারীদের নিরাপদ যাতায়াতে রাজধানীতে চালু হচ্ছে বিআরটিসির বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর

ক্ষমতাপাগল বিএনপি এখন ক্লান্ত ও অবসাদগ্রস্ত: ওবায়দুল কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২১৭ বার দেখা হয়েছে

বিএনপিকে ‘ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী’ আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন দলটি এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত।

বৃহস্পতিবার সকালে সচিবালয়ে তার দপ্তরে ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আসলে ক্ষমতাপাগল ও ক্ষমতাবিলাসী বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় এখন বেসামাল, ক্লান্ত ও অবসাদগ্রস্ত। বিএনপি কখন কি বলছে, কেন বলছে- তা তারা নিজেরাই জানে না।

স্বার্থান্ধ ও সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে সমঝোতাই এখন বিএনপির রাজনীতি বলে মন্তব্য করে তিনি বলেন, বিএনপি এদেশে নষ্ট রাজনীতির হোতা এবং নষ্ট রাজনীতির চর্চা করছে বলেই সময়টা তাদের কাছে নষ্ট মনে হচ্ছে।

‘দেশে ফ্যাসিবাদী সরকার কায়েম হয়েছে, আইনের শাসন নেই’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে এখন বিএনপির রাজনীতিই দুঃসময় অতিক্রম করছে।সরকার নয়, ফ্যাসিবাদী চরিত্র এখন বিএনপির রাজনীতিতে সুস্পষ্ট।

বিএনপি ক্ষমতায় থাকাকালে ভোটারবিহীন নির্বাচন, রাজনৈতিক ও সংখ্যালঘু নির্যাতনে রেকর্ড গড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধী রাজনৈতিক দল হিসেবেও তারা আগুন-সন্ত্রাস, হেফাজতি সন্ত্রাস এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের যে নজির স্থাপন করেছে তা ফ্যাসিবাদকেও হার মানায়।

তিনি বলেন, আসলে বিএনপি মুখে গণতান্ত্রের কথা বললেও তারা ফ্যাসিবাদী মানসিকতাই বহন করে। অতীত-বর্তমান বিশ্লেষণ করলে দেখা যায় এদেশে ফ্যাসিবাদী রাজনৈতিক দল হিসেবে এবং সরকার হিসেবে বিএনপিই নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

বিএনপি নেতাদের ধৈর্যচ্যুতি ঘটেছে- এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা পাওয়ার জন্য উগ্র বাসনা তাদের উন্মত্ত করে তুলেছে। বিএনপি এখন আত্মবিশ্বাস হারানো এক রাজনৈতিক দল। জনগণের প্রতি দায়িত্বহীনতা এবং জনঘনিষ্ট ইস্যুতে তাদের দূরে অবস্থান করার নীতির কারণে জনগণই বিএনপিকে দূরে সরিয়ে রেখেছে।

বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু নির্বাচনে যেতে চায় না, এটা তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি- এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, তারা গণতন্ত্রের কথা বলে অথচ অগণতান্ত্রিক ও চোরাগলি খোঁজে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে বিএনপি সক্ষমতা ও সাহস হারানো একটি রাজনৈতিক দল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026