1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

বাংলাদেশের ওপর থেকে ভিসা নিষেধাজ্ঞা তুলে নিলো দক্ষিণ কোরিয়া

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১৭৭ বার দেখা হয়েছে

বাংলাদেশের ওপর আরোপিত ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এই বিজ্ঞপ্তি দেয়া হয়।

বৃহস্পতিবার ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে দক্ষিণ কোরিয়াতে যাওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের ভিসার আবেদন গ্রহণ করা হবে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং দক্ষিণ কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় দেশটির সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি বছরের এপ্রিলে বাংলাদেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

দূতাবাস জানায়, কোরিয়ায় যিনি যাবেন অবশ্যই তাকে দুই ডোজ করোনার টিকা নিতে হবে এবং ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যদি দক্ষিণ কোরিয়ায় যাওয়া বাংলাদেশিদের মধ্যে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে দেশটির সরকার ভিসা আবেদনের ওপর আবারও নিষেধাজ্ঞা জারি করবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026