1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

রাজধানীর মুগদা হাসপাতালে এসি বিস্ফোরণ থেকে আগুন, দগ্ধ ১০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

আহত এক নারীকে উদ্ধার করা হচ্ছে

আহত এক নারীকে উদ্ধার করা হচ্ছে
ছবি: সংগৃহীত

মো. রায়হান জানান, আগুন লাগার খবর পেয়েই প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।

বেলা একটায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়।

কীভাবে আগুনের সূত্রপাত্র হয়েছে, আগুনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হওয়ার ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র প্রথম আলোকে জানায়, হাসপাতালের ছয়তলায় অবস্থিত ইকো ক্যাথ ল্যাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করে

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করে
ছবি: সংগৃহীত

ইকো ক্যাথ ল্যাবের টেকনিশিয়ান জহিরুল হক মজুমদার প্রথম আলোকে জানান, তাঁরা ল্যাবে কাজ করছিলেন। হঠাৎ ল্যাবের এসির বিস্ফোরণ ঘটে। এতে ল্যাবে আগুন ধরে যায়। আগুনে অন্তত ১০ জন দগ্ধ হন।

দগ্ধ ব্যক্তিদের মধ্যে সাতজনের নাম জানা গেছে। তাঁরা হলেন মণিকা পেরেরা, শাহিনা আক্তার, মেরি আক্তার, রুমি খাতুন, সাইদুর রহমান, নাজমুল ইসলাম ও আলমগীর রাজন।

এই সাতজনের মধ্যে ছয়জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

হাসপাতালের ছয়তলায় অবস্থিত ইকো ক্যাথ ল্যাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়

হাসপাতালের ছয়তলায় অবস্থিত ইকো ক্যাথ ল্যাবে এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, ইকো ক্যাথ ল্যাবের ইনচার্জ মণিকা পেরেরার হাত, পা ও মুখ দগ্ধ হয়েছে।

মেরি আক্তারের দুই হাত দগ্ধ হয়েছে। শাহিনা আক্তারের হাত ও মুখ দগ্ধ হয়েছে। রুমি খাতুনের দুই হাত ও বাঁ পা দগ্ধ হয়েছে। নাজমুল ইসলাম ও সাইদুর রহমানের হাত দগ্ধ হয়েছে।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, ইকো ক্যাথ ল্যাবের পাশেই আইসিইউ অবস্থিত। তবে আগুন ইকো ক্যাথ ল্যাবের বাইরে ছড়ায়নি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026