1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সংহতি: প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোপণ করা হবে ৫টি চারা ইংল্যান্ড টেস্ট দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত ব্রেন্ডন ম্যাককালাম সিরিয়ার মরুভূমিতে গড়ে ওঠা অনন্য নারী জনপদ ‘জিনওয়ার’: স্বনির্ভরতা ও সুরক্ষার নতুন মডেল আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের ঘোষণা প্রধানমন্ত্রীর ডিএমপির বিশেষ অভিযানে ঢাকা থেকে গ্রেপ্তার ৩৭০, উদ্ধার বিপুল মাদক ও সিম স্বাভাবিক প্রসব বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ, নিয়োগ পাচ্ছেন ১ লাখ স্বাস্থ্যকর্মী ইরানের কৃষি পাম্পকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ১, উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেফতার মধ্যপ্রাচ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি ভেঙে নতুন করে সংঘাত শুরুর আশঙ্কা প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনের সফরে বরিশালে, বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ গ্রহণ

মেধা সূচকে বাংলাদেশের অবস্থান ১২৩তম

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ২০০ বার দেখা হয়েছে

মেধা সূচকে সারাবিশ্বের ১৩৪টি দেশের মধ্যে বাংলাদেশ ১২৩ তম অবস্থানে। চলতি বছরের গ্লোবাল ট্যালেন্ট কম্পিটিটিভনেস ইনডেক্সে (জিটিসিআই) বাংলাদেশের এ অবস্থান মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত ৮৮তম, শ্রীলঙ্কা ৯৩তম, পাকিস্তান ১০৭তম, নেপাল ১১৩তম ও বাংলাদেশ ১২৩তম।

ফরাসি বিজনেস স্কুল ইনসিড এবং অলাভজনক গবেষণা সংস্থা পোর্টুল্যান্স ইনস্টিটিউট এ তালিকা প্রকাশ করেছে। ৭টি বিষয় বিবেচনা করে এ তালিকা তৈরি করা হয়েছে। এইগুলো হলো-মেধা অর্জনের সক্ষমতা, অনুরাগ, বিকাশ, ধরে রাখা, বৃত্তিমূলক, কারিগরি দক্ষতা ও বৈশ্বিক জ্ঞান।

আয়ের দিক থেকে মধ্যকের নিচে এবং মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশের মধ্যে ২৫ দশমিক ৩ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান নবম।এ বছরের জিটিসিআই তালিকার ১৩৪টি দেশের মধ্যে ৪৭টি উচ্চ আয়ের, ৩৬টি উচ্চ-মধ্যম আয়ের, ৩৬টি নিম্ন-মধ্যম আয়ের ও ১৪টি নিম্ন-আয়ের দেশ।

তালিকায় আছে মধ্য ও দক্ষিণ এশিয়ার ৯টি দেশ, পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার ১৫টি দেশ, ইউরোপের ৩৯টি, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ২০টি দেশ, উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ১৯টি দেশ, উত্তর আমেরিকার ২টি এবং সাব-সাহারান আফ্রিকার ৩০টি দেশ।

এবারের জিটিসিআই তালিকার প্রথম ১০টি দেশ যথাক্রমে-সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, নরওয়ে ও আইসল্যান্ড।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026