1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

মেয়র আতিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রদর্শনের অভিযোগে মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার খ্যাত আব্দুর রহিম নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি নিয়ে মামলার আবেদনটি আদেশের জন্য রেখেছেন। আদালতে বাদীপক্ষের আইনজীবী ছিলেন ফারুক আহাম্মদ।

আবেদনে মেয়র আতিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আর্জি জানানো হয়েছে।

 

মামলার আর্জি থেকে জানা যায়, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭.৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করা হয়। ঘটনার দিন বেলা ১১টার দিকে আসামির উপস্থিতিতে ড্রেজার, এক্সকাভেটর (ভেকু), ড্রাম ট্রাকসহ নানা স্থাপনা ভাঙার সরঞ্জামাদি নিয়ে ভাঙচুর ও দখল করে নেওয়া হয়। এতে বাদীর পাঁচ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তার সঙ্গীরা তাদের মারধর করেন।

আর্জিতে আরও বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

তাছাড়া মেয়র আতিক বাদী ও তার প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের ঘুষ ও চাঁদা দাবি করেছেন। মেয়র পদের ক্ষমতার অপব্যবহার করে বাদীর মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই আতিকুল ইসলামের মেয়র পদে থাকার অধিকার নেই।

অভিযোগের বিষয়ে বিগত ১২ সেপ্টেম্বর মেয়র আতিককে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/২৯ ধারায় সাইবার ট্রাইব্যুনালে মামলার এ আবেদন করা হল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026