1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
রাজশাহী মেডিকেল কলেজে শিশু আইসিইউ সংকট ও মৃত্যুর ঘটনা শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা ও নেতৃত্বের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব পানিসম্পদ মন্ত্রণালয়ে অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জোরদার মনোযোগের ঘোষণা রাজধানীতে স্কুল সময়ের যানজট নিরসনে বিকল্প ব্যবস্থা খুঁজতে নির্দেশ বিআইডব্লিউটিসিকে জনবান্ধব ও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের নির্দেশনা নুরজাহান খানম প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ-সৌদি বৈঠকে হজ ও উমরাহ সেবায় সহযোগিতা জোরদারের সিদ্ধান্ত বাংলাদেশ-ভুটান তথ্যপ্রযুক্তি সহযোগিতা জোরদারে আলোচনা আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক মেসি শুরুতেই খেলতে পারেন জাম্বিয়ার বিপক্ষে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাজেট বৃদ্ধি, বকেয়া পরিশোধসহ অবকাঠামো ও সরঞ্জাম উন্নয়নে বরাদ্দ

শাহরুখের ছেলের সঙ্গে গ্রেফতার, কে এই মুনমুন?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ২১২ বার দেখা হয়েছে

মাদককাণ্ডে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আগামী ৭ অক্টোবর পর্যন্ত তাকে থাকতে হবে এনসিবি হেফাজতে। আরিয়ানের দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচার ক্ষেত্রেও একই নির্দেশ দিয়েছে মুম্বাইয়ের এসপ্ল্যানেড কোর্ট। আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই মুনমুন ধামেজাকে নিয়ে হইচই পড়ে গেছে- কে এই মুনমুন? আরিয়ানের সঙ্গে তার সম্পর্কও বা কি?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মুনমুন ধামেচার পেশায় মডেল। বয়স ৩৯। মধ্যপ্রদেশের সাগর জেলার বাসিন্দা তিনি। সেখানেই মূলত বড় হওয়া। মুনমুনের এক ভাই রয়েছে। তিনি থাকেন দিল্লিতে। এরপর পেশার জন্য প্রথমে ভোপাল এবং পরে দিল্লিতে চলে আসেন মুনমুন। প্রথমে থাকতেন ভাইয়ের সঙ্গেই।

 

 

 

শাহরুখের ছেলের সঙ্গে গ্রেফতার, কে এই মুনমুন?

 

 

 

মডেল জগতের পাশাপাশি মুনমুন ইনস্টাগ্রামেও সুপারহিট। তার ফলোয়ারের সংখ্যাও প্রচুর। মুনমুনের ইনস্টাগ্রামে চোখ রাখলে দেখা যায়, ভিকি কৌশল, মিকা সিং, অক্ষয় কুমারের মতো তারকাদের সঙ্গে ছবি রয়েছে তার।

 

 

 

আরও পড়ুন:

জামিন পেলেন না শাহরুখের পুত্র আরিয়ান

 

 

 

শোনা গিয়েছে, এনসিবি’র জেরায় প্রথমে যদিও মাদক সেবনের কথা স্বীকার করেননি আরিয়ান। পরে যদিও জেরার মুখে ভেঙে পড়েন তিনি। জানান, চার বছর ধরে মাদক নেন শাহরুখপুত্র। দুবাই, লন্ডনে গিয়েও মাদক নিয়েছেন তিনি। এনসিবি আধিকারিকরা আরিয়ানের লেন্সের কৌটো থেকে মাদক বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ধৃত মুনমুন ধামেচার স্যানিটারি ন্যাপকিন এবং অন্তর্বাস থেকে প্রচুর পরিমাণ মাদক পেয়েছেন আধিকারিকরা।

 

 

 

শাহরুখপুত্রের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭, ৮সি-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়। সোমবার আদালতে তোলার আগে ধৃত তিনজনের মেডিক্যাল পরীক্ষাও করা হয়। ঘটনার পর থেকেই দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। একপক্ষ শাহরুখ খানের সমালোচনা করেছে, অন্য পক্ষ বলিউড বাদশার পাশে দাঁড়িয়েছেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026