1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

ই-কমার্সে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত দিতে হবে। —বুলু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৬১ বার দেখা হয়েছে

জনস্বার্থ রক্ষা জাতীয় কমিটির আহবায়ক ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম বুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন- একাধিক ই-কমার্স প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা ও দফতরের তদন্তে প্রতারণার ভয়াবহ চিত্র উঠে এসেছে।দফায় দফায় লাখো ক্রেতার কাছ থেকে হাজার কোটি টাকা সংগ্রহ করে পাচার করে দেওয়া হচ্ছে দেশের বাইরে। সংগৃহীত টাকার একটা অংশ সরিয়ে ফেলা হচ্ছে নিজেদের অন্য ব্যবসায় বা ব্যক্তিগত অ্যাকাউন্টে। নিজের ও স্বজনের নামে কিনছেন আলিশান বাড়ি, দামি ব্র্যান্ডের গাড়ি। তবে টাকা দিয়েও অধিকাংশ গ্রাহকের কপালে মিলছে না পণ্যটি। আবার গুটি কয়েক গ্রাহককে যে পণ্য সরবরাহ করা হচ্ছে তার বড় অংশই মার্চেন্টদের কাছ থেকে আনা হচ্ছে বাকিতে। ই-কমার্সের নামে এভাবে প্রতারণার জাল বিছিয়ে গত কয়েক বছরে লাখ লাখ ক্রেতা ও ছোট-বড় ব্যবসায়ীকে (মার্চেন্ট) পথে বসিয়েছে প্রতারকচক্র। হাতিয়ে নিয়েছে কয়েক হাজার কোটি টাকা। বুলু আরো বলেন, যেসব ই-কমার্স প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ লুট করেছে তাদের সবাইকে শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে প্রতারিত হওয়া ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা নিতে হবে। ই-কমার্স ব্যবস্থাপনায় বিশেষায়িত সেল গঠন ও সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ করতে হবে। যতদ্রুত সম্ভব ই-কমার্স খাতে নৈরাজ্য বন্ধ করা দরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026