1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
মাঠে নামার আগেই সেমিফাইনালে তুলে দেওয়া হলো ভারতকে জাদুকরী ফ্রি কিক মেসির, গোলকিপারের শেষ সময়ের ভুলে মায়ামির হার বাংলাদেশে অল্প বয়সে আকস্মিক মৃত্যুর প্রধান পাঁচটি কারণ কী কক্সবাজার বিমানবন্দরে নতুন টার্মিনাল থেকে ফ্লাইট চলাচল শুরু ২২ অনলাইন পেমেন্ট গেটওয়েতে অবৈধ লেনদেন, সর্তক করল বাংলাদেশ ব্যাংক শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী ঢাকার চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়ন দাখিল বুক ফাটিয়ে বলব ওরা রাজাকার, বাংলার রাজনীতিতে ওদের স্থান নেই: স্বাস্থ্যমন্ত্রী নায়কের ‘স্ত্রীর আপত্তিতে’ সিনেমা থেকে বাদ পড়েন তাপসী পান্নু

চীনে ফের করোনাভাইরাসের হানা, বাস-ট্রেন বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার দেখা হয়েছে

নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণের খবর দিয়েছে চীন। যাদের মধ্যে ২০ জন স্থানীয়ভাবে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন। তবে এখনো মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে আক্রান্তদের ১৯ জন চীনের দক্ষিণাঞ্চলের প্রদেশ ফুজিয়ানের পুতিয়ান জেলার বাসিন্দা। ১ জন পার্শ্ববর্তী কুয়ানঝু জেলার বাসিন্দা।

বাকী ২৬ জন বিদেশ থেকে আসা লোকদের কাছ থেকে আক্রান্ত হয়েছেন। রাশিয়া এবং মিয়ানমার থেকে আসা ভ্রমণকারীদের সঙ্গে তাদের ওঠাবসা হয়েছিল বলে প্রমাণ পাওয়া গেছে।

বাস, ট্রেন, সিনেমা হল এবং মদের বার বন্ধ করে দিয়ে ফের করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের চেষ্টা করছেন ফুজিয়ান প্রদেশের কর্তৃপক্ষ।

চীনে এ পর্যন্ত ৯৫ হাজার ১৯৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। যাদের মাধ্যে ৪ হাজার ৬৩৬ জন মারা গেছেন।

২০২০ সালের শুরুর দিকেই চীন করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে নিয়ে আনার ঘোষণা দিয়েছিল। তবে ভাইরাসটির সবচেয়ে সংক্রামক ধরণ ডেল্টা ভেরিয়েন্ট এবার চীনেও ছড়িয়ে পড়ছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনার উহান শহরে সর্বপ্রথম হানা দিয়েছিল করোনা ভাইরাস। এরপর সেখান থেকে তা মহামারী আকারে সারা বিশ্ব ছড়িয়ে পড়ে।

ওয়ার্ল্ডওমিটারের মতে, করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত ৪৬ লাখ ৪০ হাজার ৬৮৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্র (৬৭৭,৭৩৭), ভারত (৪৪২,৬৮৮), ব্রাজিলে (৫৮৬,৫৯০)।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026