1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় দিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৩ বার দেখা হয়েছে

নিজের অফিসের গাড়ি কেনার টাকা স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, ২০২১-২০২২ অর্থবছরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুকূলে মোটরযান ক্রয় খাতে ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে এ টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করতে দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্যের বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তার নিজের কার্যালয়ের জন্য গাড়ি কেনা বাতিল করে সেই টাকা মানুষের স্বাস্থ্যসেবায় খরচ করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এ প্রেস সচিব আরও বলেন, করোনাকালে প্রধানমন্ত্রী চিকিৎসক-স্বাস্থ্যকর্মী নিয়োগ থেকে শুরু করে, স্বাস্থ্যের অবকাঠামো ও সরঞ্জাম সুবিধা বাড়ানো, আইসিইউ বাড়ানো, হাসপাতালের সক্ষমতা বাড়ানো, স্বাস্থ্যকর্মীদের প্রণোদনা, বিনামূল্যে করোনা টিকা সরবরাহসহ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে অনেক পদক্ষেপ নিয়েছেন। মানুষের স্বাস্থ্যসেবার জন্য তিনি বিশেষ বরাদ্দের ব্যবস্থা করেছেন। নিয়মিত সেসব ব্যবস্থার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি কেনার এ টাকা স্বাস্থ্যসেবায় ব্যয়ের মাধ্যমে আরও অনেক মানুষ উপকৃত হবেন।

শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়ন করতে রোববার সংশ্লিষ্টদের চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026