1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

বিআরটিএকে একহাত নিলেন আতিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩১১ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ-বিআরটিএ যানবাহনের লাইসেন্স দেওয়ার পাশাপাশি এডিস মশার লাইসেন্সও দিচ্ছে, যা খুবই দুঃখজনক।

রাজধানীর মিরপুর এলাকায় সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার’ স্লোগান বাস্তবায়ন এবং মশক নিধনে বিশেষ অভিযান সরেজমিন পরিদর্শনকালে শনিবার সকালে তিনি একথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, মিরপুরের বিআরটিএ অফিসটি এডিস মশার লার্ভা উৎপাদনের কারখানায় পরিণত হয়েছে। অফিসটির ভেতরে বিভিন্ন জায়গায় কয়েক কোটি লার্ভা দৃশ্যমান রয়েছে বলেই এর বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।

তিনি বলেন, ব্যক্তিগত, সরকারি কিংবা বেসরকারি যেকোনো ভবনেই এডিসের লার্ভা পাওয়া গেলে জরিমানাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কারও একার পক্ষে এডিস মশা দূর করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এডিস মশার বংশ বিস্তার রোধ এবং ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরও বলেন, নিজেদের বাসাবাড়ি কিংবা অফিস কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আর এডিস মশার ঘনত্ব বিবেচনায় ডিএনসিসির ১০, ১১, ১৪, ১৭, ২০ ও ৩৫ নম্বর- এই ৬টি ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে মশক নিধনে শুরু হওয়া সপ্তাহব্যাপী বিশেষ অভিযান ২ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে।

মো. আতিকুল ইসলাম বলেন, ফুটপাত কিংবা রাস্তা দখলের অধিকার কারও নেই, সর্বসাধারণের ব্যবহারের জন্য এগুলো নির্মাণ করা হয়েছে। তাই যারা ফুটপাত কিংবা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে নিজ দায়িত্বে দখল ছেড়ে দিতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে ডিএনসিসি মেয়রের নির্দেশনায় বিআরটিএ অফিসের পেছনে সেনপাড়া পর্বতা এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাটগুলো স্থানীয় জনগণের সহায়তায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

এরপর আদর্শ উচ্চবিদ্যালয়ের হলরুমে এডিস মশা, ডেঙ্গি ও চিকুনগুনিয়া প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শোককে শক্তিতে পরিণত করে সবার সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার রাজধানী ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।

ডিএনসিসি মেয়র আরও বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটি বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026