1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

কুড়িগ্রামে ৫০ হাজার মানুষ পানিবন্দি

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৪২ বার দেখা হয়েছে

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। ফলে জেলার ৯টি উপজেলার দুই শতাধিক চর ও নদীসংলগ্ন গ্রাম এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি রয়েছে অন্তত ৫০ হাজার মানুষ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, বিকেলে ধরলার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তিস্তার পানিও ছুঁই ছুঁই করছে বিপৎসীমা।

এদিকে, পানিবন্দি মানুষের অনেকেই উঁচুস্থানে আশ্রয় নিতে শুরু করেছেন। বিচ্ছিন্ন হয়ে গেছে চরের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। জেলায় প্রায় ৯ হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে। ঝুঁকিতে পড়েছে সদর উপজেলার হলোখানার সারডোব, কালুয়ার চরসহ কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

সারডোব এলাকার বাসিন্দা একরামুল হক জানান, গত বছর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫০০ মিটার অংশ ভেঙে ঘরবাড়ি বিলীন ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। এবার বাঁধটি মেরামত করা হলেও ভাঙনের শঙ্কা কাটেনি। বাঁধটি ভাঙলে এলাকাবাসী আবারও বিপর্যয়ের মুখে পড়বে।

চর সারডোব গ্রামের বাসিন্দা আঞ্জু বেগম বলেন, ‘নদীর উপরা বাড়ি। বাড়িত পানি উঠছে। ঘরোত খাবার নাই, কাজও নাই। পাকসাক করব্যার পাই না। ছাগল চড়াই নিয়া খুব অসুবিধাত আছি।’

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বন্যার্তদের জন্য ১২ লাখ টাকা ২৮০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026