1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবি : বালুবাহী ট্রলারের চালকসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ১৭৪ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় বালুবাহী ট্রলারের চালকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে উপজেলার চর ইসলামপুর থেকে তাদের আটক করে স্থানীয় লোকজন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ষোলাবাড়ি এলাকার বাসিন্দা বালুবাহী ট্রলারের চালক জামির মিয়া (৩৫), সহযোগী মো. খোকন (২২) ও মো. রাসেল (১৮)।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মুহাম্মদ আনিসুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বালুবাহী ট্রলারের চালকসহ তিনজনকে আটক করা হয়।

জানতে চাইলে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের বাসিন্দা শামীম মিয়া বলেন, ‘বালুবাহী ট্রলারটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজনের সঙ্গে ট্রলারের পেছন পেছন যাওয়া শুরু করি। উপজেলার চর ইসলামপুর থেকে ট্রলারসহ তিনজনকে আটক করি। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।’

উল্লেখ্য, শুক্রবার বিকেল ছয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের তিতাস নদের লইছকা বিলে বালুবাহী ট্রলারের সঙ্গে যাত্রীবাহী ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে জেলা সদরের উদ্দেশে যাত্রীবাহী নৌকাটি রওনা হয়। সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নে তিতাস নদ সংলগ্ন লইছকা বিলে আসার পর দুর্ঘটনাটি ঘটে।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আর নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026