1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

চালের আমদানি শুল্ক ২৫ শতাংশে নামিয়ে আনল সরকার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর পর্যন্ত ছাড় দেওয়া শুল্ক হারে চাল আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

চাল আমদানির জন্য খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করার পর আবেদনকারী প্রতিষ্ঠানকে আমদানির পরিমাণ নির্ধারণ করে দেওয়া হবে। সে অনুযায়ী প্রতিষ্ঠানটি চাল আমদানি করবে। গত অর্থবছরে তিন শতাধিক প্রতিষ্ঠানকে প্রায় ১০ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়।

চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুল্ক কমানোর অনুমোদন দেওয়া হয়। জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন প্রকাশ করায় আগামী সপ্তাহ থেকে আমদানির অনুমতি চেয়ে আবেদন নেবে খাদ্য মন্ত্রণালয়।

জানা গেছে, অক্টোবরে আমন ধান উঠবে। এ কারণে অক্টোবরের মধ্যেই ছাড়ের শুল্কে চাল আমদানির প্রক্রিয়া শেষ করতে চায় সরকার।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026