1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহারের ইঙ্গিত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ২৪৮ বার দেখা হয়েছে

অর্ধেক বাস চলাচলের সিদ্ধান্ত প্রত্যাহার হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। তিনি বলেছেন, আগামীকাল বৃহস্পতিবার থেকে প্রত্যাহার হতে পারে।

বুধবার (১১ আগস্ট) বিকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা জানিয়ে তিনি বলেন, আগামীকাল থেকে সব বাস চলবে। সেতু মন্ত্রণালয় থেকে কেবিনেটে এমন একটা প্রস্তাব গেছে বলে জেনেছি।

এমন সিদ্ধান্ত শেষ পর্যন্ত না এলে সেক্ষেত্রে পরিবহন সংশ্লিষ্টদের কোনো সমস্যা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, না। সমস্যা হবে না। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা চালাবো।

nagad
অর্ধেক পরিবহন চলার কারণে অনেক পরিবহন শ্রমিক কাজ পাচ্ছেন না। ফলে সড়কে গণপরিবহন চলাচল শুরু হলেও বসে থাকতে হচ্ছে অনেক শ্রমিকদের। তাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে এই পরিবহন নেতা বলেন, চেষ্টা করছি। দেখি কিছু করা যায় কি না।

এর আগে টানা ১৯ দিন বন্ধ থাকার পর বুধবার থেকে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। তবে ঈদ উপলক্ষে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করা হয়। ঈদের পর ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আবারও বিধিনিষেধ কার্যকর করা হয়। পরে তা আরেক দফা বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করা হয়।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026