1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এলপিজি গ্যাসের দাম বাড়লো ১০২ টাকা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৩১৭ বার দেখা হয়েছে

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ১০২ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র চেয়ারম্যান মো. আবদুল জলিল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক র্ভাচুয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করে জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

বিশ্ব বাজারে গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে দাম সমন্বয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল বিইআরসি। এরপর থেকে প্রত্যেক মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে মাসে একবার দাম সমন্বয় করছে এ সংস্থাটি।

নতুন এ দাম আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। এর আগে বেসরকারি খাতে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ছিল ৮৯১। এখন এটিকে ভ্যাটসহ ১০২ টাকা বাড়িয়ে ৯৯৩ টাকা করা হয়েছে।

অন্যদিকে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই রাখা হচ্ছে। এছাড়া গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪৮ টাকা ৭১ পয়সা। আগে ছিল ৪৪ টাকা।

উল্লেখ্য, গত ডিসেম্বরে বিইআরসির কাছে মূল্যবৃদ্ধির প্রস্তাব করে এলপিজি সরবরাহকারী কোম্পানিগুলো। তাদের প্রস্তাবের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি এলপিজির দাম নির্ধারণ নিয়ে গণশুনানি করে বিইআরসি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026