1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব পরিচয়ে প্রতারণা করতেন ছাত্রলীগ নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ২৬৭ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলী। এই পরিচয় দিয়ে তিনি বিভিন্ন সময়ে ফোন করে মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় রাজনীতিবিদ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চাকরির তদবির ও অর্থ দাবিসহ অনৈতিক সুবিধা আদায় করে আসছিলেন।

সর্বশেষ গত ২৭ জুলাই সাজ্জাদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মোবাইল ফোনে কল করে নিজেকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মু. আশরাফ সিদ্দিকী বিটু পরিচয় দিয়ে রাজশাহী জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার তারিখ জানতে চান এবং দ্রুত কমিটি ঘোষণার নির্দেশ দেন। পাশাপাশি মহিউদ্দিন মাহমুদ জয়কে কমিটিতে না রাখার জন্য হুমকি দেন। ওই ঘটনার প্রেক্ষিতে রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন জেলা ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশী মহিউদ্দিন মাহমুদ জয়।

আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ সহকারী পুলিশ কমিশনার উৎপল কুমার চৌধুরী ও তার টিম উক্ত অভিযোগের সত্যতা যাচাই করেন। পরবর্তীতে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করা হয়।

বুধবার রাতে সাইবার ক্রাইম ইউনিটের তথ্যের ভিত্তিতে রাজপাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ও এসআই মকবুল হোসেনের টিম গোপন সংবাদ মারফত অভিযান পরিচালনা করে আসামী সাজ্জাদকে তার ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল ফোন ও ১ টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

সাজ্জাদ আলী জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত (হাবিব-মেরাজ) কমিটির যুগ্ম সম্পাদক ছিলেন। এর আগেও র‌্যাব তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026