1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিশ্বকাপের সূচি প্রকাশের দিনক্ষণ জানাল আইসিসি বাংলাদেশ কৃষি ব্যাংকে ‘দ্য আর্ট অব ইনার ওয়েলনেস’ কর্মশালা প্রধানমন্ত্রীর ভারত সফরে তাড়াহুড়ো নেই, সুবিধাজনক সময়েই হবে: দীনেশ ত্রিবেদী ম্যাচ না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা ? বিকেলে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে যেভাবে দেখবেন খেলা এশিয়ান গেমস ক্রিকেট: ম্যাচ ভেসে গিয়ে সেমিতে বাংলাদেশ আইরিশ ক্রিকেটে নতুন ভূমিকায় জয়েস ট্রাম্পের ঘোষণা, যুক্তরাষ্ট্রে হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ইস্পাত কারখানা জাতিসংঘে অংশগ্রহণে প্রধানমন্ত্রীসহ প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত

সাঈদ খোকনের জব্দ থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের জব্দ (ফ্রিজ) থাকা ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি দেশের ব্যাংকগুলোকে চিঠি দিয়ে এসব তথ্য চাওয়া হয়েছে।

ওই চিঠিতে কোন হিসাব থেকে টাকা জমা হয়েছে, কে কীভাবে উত্তোলন করেছে, এসবের তথ্য চাওয়া হয়েছে। তাঁর হিসাবে কী ধরনের লেনদেন হয়েছে, তা বের করতে হিসাবের তথ্য চাওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে, গ্রাহকের নাম মোহাম্মদ সাঈদ খোকন। পিতা মোহাম্মদ হানিফ ও মাতা ফাতেমা খাতুন। তাঁর জন্মতারিখ দেওয়া হয়েছে ১৯৭০ সালের ১৯ জুন। ঠিকানা দেওয়া হয়েছে বনানীর ১১ নম্বর সড়কের একটি বাসা ও লালবাগের নাজিরাবাজার লেনের একটি বাসা।

বিএফআইইউর কর্মকর্তারা জানান, একটি সংস্থার তদন্তের অংশ হিসেবে তাঁর হিসাবের তথ্য চাওয়া হয়েছে।

এর আগে আদালতের নির্দেশে সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবসহ তাঁর মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম ও বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দ করে ব্যাংকগুলো। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত। এর পর থেকে এসব হিসাব থেকে কোনো টাকা উত্তোলন করা যাচ্ছে না।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026