1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

করোনা বিপর্যয় ঠেকাতে পরবর্তী করণীয় নিয়ে বৈঠকে বসছে সরকার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩১৪ বার দেখা হয়েছে

দেড় বছরের মধ্যে করোনায় মৃত্যু ও আক্রান্তের দিক থেকে দেশ সব থেকে খারাপ অবস্থানে রয়েছে। তাই সার্বিক পরিস্থিতি নিয়ে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বৈঠকে বসবেন। আগামীকাল মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ সোমবার (২৬ জুলাই) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, হাসপাতালের সিট সংখ্যা বৃদ্ধি ও বেশি ডাক্তার নিয়োজিত করে করোনা নিয়ন্ত্রণ করা যাবে না। ইউরোপের দেশগুলোর মধ্যে স্পেন, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, জার্মানির অনেক কিছু থাকা সত্ত্বেও এর মধ্যে জার্মানি করোনা মোকাবেলায় অসহায় হয়ে পড়েছিল। ভারতও হিমশিম অবস্থায়। তবে করোনা থেকে মুক্ত থাকতে সকলকে মাস্ক পরতে হবে।

মন্ত্রিপরিষদসচিব আরো বলেন, মক্কা-মদিনা দেখেন, মদিনার ভেতরে ৩ ফুটের মধ্যে কাউকে আসতে দেবে না। মক্কায় আপনি খেয়াল করে দেখেছেন কি-না, নামাজ বা তাওয়াফ করে, কি রকম ডিসিপ্লিন মেনে চলছে মানুষ। সে জন্যই সৌদি আরব নিয়ন্ত্রণ করতে পেরেছে।

বিধি-নিষেধ আরো কঠোর করার বিষয়ে প্রধানমন্ত্রীর কোনো নির্দেশনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাল মঙ্গলবার আমরা মিটিংয়ে বসব, তারপর সিদ্ধান্ত।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সিনিয়র সচিব ও সচিবসহ স্বাস্থ্য বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন বলে তিনি জানান।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026