1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
উচ্চমাধ্যমিকে ৩৬ শতাংশ নিয়মিত শিক্ষার্থীর পরীক্ষা বর্জন, শঙ্কায় শিক্ষাব্যবস্থা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও শিক্ষায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য: ভূমিমন্ত্রী কর্মজীবী মায়েদের সুবিধার্থে সারা দেশে দিবা পরিচর্যা কেন্দ্র চালুর আহ্বান কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালে মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বড় লক্ষ্যমাত্রা ঘোষণা বিদ্যুৎ মন্ত্রীর সারাদেশে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৩ শিশুর মৃত্যু, মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল দেশের সকল নাগরিককে ডিজিটাল সেবার আওতায় আনার ঘোষণা অর্থ ও পরিকল্পনামন্ত্রীর ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবন ‘বিশেষ শ্রেণির’ কেপিআই ঘোষণা, সর্বোচ্চ নিরাপত্তার আওতায় আশপাশ এলাকা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে সরকারের নতুন উদ্যোগ

কঠোর বিধিনিষেধের তৃতীয় দিন রাজধানীতে নির্দেশনা অমান্য করায় গ্রেফতার পাঁচ শতাধিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদকনভেল করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলছে ১৪ দিনের কঠোর বিধিনিষেধ। বিধি-নিষেধ প্রতিপালনে মাঠে নামে পুলিশ, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। এছাড়া শুরু থেকে সক্রিয়ভাবে চলছে ভ্রম্যমাণ আদালতের কার্যক্রম। রাজধানীতে বিধিনিষেধের তৃতীয় দিনে ৫৮৭ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যায় বণিক বার্তাকে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি জানান, বাইরে থাকার যৌক্তিক কারণ দেখাতে না পারায় সন্ধা পর্যন্ত ৫৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ২৩৩ জনকে ১ লাখ ৯৫০ টাকা জরিমানা করা হয়েছে। ডিএমপি ট্রাফিক বিভাগ ৫২১ টি গাড়ির চালককে ১২ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করেছে।

এছাড়া গত তিন দিনে মোট ১ হাজার ৩৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এবং ডিএমপির ভ্রাম্যমাণ আদালতে ৫৭৩ জনকে ৩ লাখ ২৩ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এবং ডিএমপি ট্রাফিক বিভাগ ১ হাজার ৪০৩ টি গাড়ির চালককে ৩৪ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

ইফতেখায়রুল ইসলাম বণিক বার্তাকে বলেন, বিধিনিষেধ প্রতিপালনে ডিএমপির ৮ টি অপরাধ বিভাগ কাজ করছে। এছাড়া ট্রাফিক বিভাগ ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমও চলমান রয়েছে শুরু থেকেই। গ্রেফতার ও জরিমানা করাই আমাদের উদ্দেশ্য না। আমরা মানুষজনকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে সচেতন করছি। এরপরও অনেকেই অপ্রয়োজনে কিংবা যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হয়ে ঘুরাফেরা করে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিচ্ছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026