1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

মতিঝিলে গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯৬ বার দেখা হয়েছে

রাজধানীর মতিঝিলে মধুমিতা হল সংলগ্ন গাড়ির গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসাইন বাসসকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার বেলা ১১টা ৫ মিনিটের দিকে মতিঝিল মধুমিতা হলের পেছনে একটি গাড়ির গ্যারেজে অগ্নিকান্ডের খবর পাওয়ার পরই ৬টি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। কোন হতাহতের ঘটনাও ঘটেনি।তবে ওই গাড়ির গ্যারেজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে শনিবার সন্ধ্যায় রাজধানীর কমলাপুরে বিআরটিসি ডিপোর ভেতরে একটি বাসে আগুনের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে দুটি বাস পুড়ে গেছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026