1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ ইরানি তিন পাইলটকে আটকের দাবি নাকচ করল কাতার ইন্দোনেশিয়ায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিহত অন্তত ৪৭, বহু হতাহতের আশঙ্কা

দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৬০ বার দেখা হয়েছে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো জানানো হয়েছে, সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারী ধরণের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে।
ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা আকারে ছিল ঘন্টায় ২৫ কিলোমিটার।
আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতা ছিল ৯২ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৪৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ২৪ মিনিটে।
পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৪ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৪ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
দেশে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ৮৬ মিলিমিটার।
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা -পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উত্তর ছত্রিশগড় ও উড়িষ্যায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, সুস্পট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে সক্রিয় এবং দেশের অন্যত্র মোটামুটি সক্রিয়। মৌসুমী বায়ু উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026