1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নেতানিয়াহুর গোপন আবুধাবি সফর স্বীকার করল আমিরাত মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ৩০ আন্তর্জাতিক গন্তব্যে বিমান চলাচল অব্যাহত ইরানের তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর একাদশে চার পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা ২৩১৮ কলেজের অধ্যক্ষকে নিয়ে সম্মেলন, থাকবেন প্রধানমন্ত্রী সেমিফাইনালে উঠল বাংলাদেশ আগস্টে ভারতে বিদেশি পর্যটক যাওয়া বেড়েছে ১০.৬ শতাংশ; সবচেয়ে বেশি গেছে বাংলাদেশ থেকে

কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে আটক ৩৮৩

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৩৩৯ বার দেখা হয়েছে

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ঈদ পরবর্তী কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ৩৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া কিংবা নির্দেশনা অমান্যের দায়ে তাদের আটক করা হয়।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (২৪ জুলাই) সকাল থেকে দিনভর ডিএমপির বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত অভিযানে তাদের আটক ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, এ দফায় কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়। বিধি-নিষেধ অমান্য করে বাইরে বের হওয়ার অভিযোগে সারা দিনে ৩৮৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩৭ জনকে লাখ ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে দ্বিতীয় দিন বিধি-নিষেধ অমান্য করায় ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ দফায় গত শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026