1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

রোশানকে ছেড়ে যাওয়ার কারণ জানাতে আদালতে সময় চাইলেন শ্রাবন্তী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৩৫ বার দেখা হয়েছে

গত মাসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশান সিং, তখন তিনি শ্রাবন্তী চ্যাটার্জীর সঙ্গে ফের সংসার করার ইচ্ছে প্রকাশ করেন। আজ বুধবার ছিল সেই মামলার শুনানির প্রথম দিন। তবে শুনানিতে রোশান হাজির হলেও, আসেননি শ্রাবন্তী। এই নায়িকা আইনজীবীর মাধ্যমে সময় চেয়েছেন।

শ্রাবন্তীর আইনজীবী জানান, গত ১৮ জুন অভিনেত্রীকে যে সমন পাঠানো হয়েছিল, তা অসম্পূর্ণ। এ ব্যাপারে আজ দরখাস্ত করা হয়েছে। পাশাপাশি স্বামী রোশানকে ছেড়ে যাওয়ার কারণ হিসেবে লিখিত জবাব দেওয়ার জন্য অভিনেত্রীর হয়ে আদালতের কাছে সময় চাওয়া হয়েছে। এদিকে, আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ২১ আগস্ট।

উল্লেখ্য, হিন্দু বিবাহ আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, স্বামী বা স্ত্রী কেউ যদি কোনও যুক্তিযুক্ত কারণ না দেখিয়ে একসঙ্গে না থাকেন, তবে অপরজন এই ধারায় মামলা করতে পারেন। তখন সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়া ব্যক্তিকে ছেড়ে যাওয়ার যথাযথ যুক্তিপূর্ণ কারণ দেখাতে হয়। সেই জবাবের জন্যই সময় চাইলেন শ্রাবন্তী।
সূত্র : টিভিনাইন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026