1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা, কার্যকর সকাল থেকে শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন, সভাপতি আবুল কালাম জাতীয় নিয়মিত টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত হচ্ছে টাইফয়েড ভ্যাকসিন, শুরু ১ আগস্ট নেতাকর্মীদের ১৭ বছরের ত্যাগ ও ঐক্যের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০২৯ সালের মধ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর চালুর ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টার্টআপ অনুষ্ঠানের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহায়তা দেবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী চট্টগ্রামে পাউবোর ২১ স্লুইসগেট চসিককে হস্তান্তরে ত্রিপক্ষীয় চুক্তির সিদ্ধান্ত টানা বর্ষণ ও পাহাড়ধসে কক্সবাজারে ৩২ জনের মৃত্যু, ক্ষয়ক্ষতি ৮৯০ কোটি টাকা মধ্যপ্রাচ্যে টানা ৩য় রাত ইরানে মার্কিন বাহিনীর বড় ধরনের হামলা

গেট ভাঙতে পারলেও তালা ভাঙতে পারেনি ফায়ার সার্ভিস

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৬১ বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের পর গেট ভাঙতে পারলেও গেটের তালা ভাঙাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা।

শনিবার (৯ জুলাই) সকাল থেকে চলে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।এসময় পঞ্চম তলায় প্রধান ফটকটিতে বড় একটি তালা দেখতে পান তারা। সেই তালা ভাঙতে চলে চেষ্টা। তবে ভাঙতে পারেননি তালাটি।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, গেটটি সিঁড়ি এবং লিফটের সামনে। এটা যদি খুলতে পারতো শ্রমিকরা তাহলে সবাই উপরে বা নিচে নামতে পারতো। এত বড় তালা কেউ খুলতে পারেনি।

বৃহস্পতিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ডেমরা, কাঞ্চনসহ ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে আগুন। তবে এ সময়ের মধ্যে ঝরে গেছে ৫২টি প্রাণ। আহত হয়েছেন অন্তত ৫০ জন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ জেলার উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, তালাবদ্ধ থাকায় কেউ নামতে বা ছাদে উঠতে পারেনি। ৫ তলায় গেট ভেঙে সেই বিশাল তালার সন্ধান পেয়েছি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026