1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ত্বরান্বিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ অর্থমন্ত্রীর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ওয়ানডে সিরিজ মার্চে শুরু চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রমজান মাসে মানবিক সহমর্মিতার গুরুত্বে গুরুত্বারোপ জার্মানির চ্যান্সেলর মের্ৎস আগামী সপ্তাহে চীন সফরে যাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা স্বাস্থ্য মন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সমাজকল্যাণ মন্ত্রী রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে বিশেষ ব্যবস্থা, সেচ মৌসুমে চাষিদের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ঈদের আগে ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ, ৮ উপজেলায় পাইলট প্রকল্পের পরিকল্পনা উপদেষ্টাদের দপ্তর বণ্টন, রমজান ঘিরে বাজার তদারকিতে সহযোগিতা চাইলেন ডিএমপি কমিশনার নতুন সরকারের উপদেষ্টাদের মধ্যে ৮ জনকে দপ্তর বণ্টন

ঢাকা উত্তর ৪৯ নং ওয়ার্ডের “আমরা নির্যাতিত জনতা”

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৬৪ বার দেখা হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী দেশ ও জাতির স্বার্থে ইতিমধ্যে দলমত/পদ পদবী নির্বিশেষে দূর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যে দমন অভিযান শুরু করেছেন ইহাতে পুরো দেশবাসীরমত আমরা ঢাকা মহানগর উত্তর ৪৯ নং ওয়ার্ড বাসিগণও প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাই ও সফলতা কামনা করছি। আমরা অত্র এলাকার নিরিহ শান্তি প্রিয় বাসিন্দা এবং বর্তমান সরকারের সকল উন্নয়নমূলক কর্মকান্ড ও আইন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন বাস্তবায়নের প্রয়োজনে নিজ দলের মধ্যে চলমান শুদ্ধি অভিযানে আমরা দেশবাসী সন্তুুষ্টও আশাবাদী।
বিশেষ করে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও অবৈধ ভূমিদখল, অবৈধ অস্ত্রবাজী, কালো টাকা ও জুয়া/ক্যাসিনো ব্যবসায়ীদের বিরুদ্ধে চলা অভিযানে দেশবাসী ব্যাপক সমর্থন ও সাধুবাদ জানিয়েছে। যা সকল মহলে এক দৃষ্টান্ত সৃষ্টি করেছে। দলের মধ্যে এমন শুদ্ধি অভিযান চালানোর পরও ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈমকে তার ব্যাপক অন্যায়, জুলুম, দখলবাজী, টেন্ডারবাজী, চাঁদাবাজী, কিশোর গেং তৈরীসহ তার ভয়াবহ সন্ত্রাসী কর্মকান্ড সত্য অভিযোগ ও বিচারের দাবিতে ভুক্তভোগীদের এতো আন্দলন, মানবন্ধন, সংবাদ সম্মেলন ইত্যাদি প্রচারণার (প্রায় সব জাতীয় পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ায়) পরেও তাকে কোনরুপ সাংগটনিক ব্যবস্থা (শাস্তিমুলক)/আইনের আওতায় (বিচার) না এনে বরং তাকে তার পূর্বের স্বেচ্ছাসেবকলীগের দক্ষিণখান থানা সভাপতির পদ থেকে ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করায় আমরা ভীষণ ভাবে হতাশ। নাঈমের মতো একজন মাদক ব্যবসায়ী, ভূমিদখলবাজ, চাঁদাবাজ, অস্ত্রবাজ, সন্ত্রাসী, অর্থ পাচারকারী, নকল টাকা তৈরির মত এমন অপরাধী কে এমন বড় পদে অভিযিক্ত (পদোন্নতি) করায় প্রধানমন্ত্রীর ঐ শুদ্ধি অভিযানই প্রশ্নের মুখে পরেছে। কেন না এই পদে আসিন হয়ে সে সহজেই তার ক্ষমতার অপব্যবহার করে গত ওয়ার্ড কাউন্সিলর নির্বাচনে দলীয় নমিনেশন না পেয়েও কাউন্সিলর পদ দখল করে নেয় এবং সেই সাথে অন্যায়, অত্যাচার, জুলুম, দখলবাজী, চাঁদাবাজী ইত্যাদি ও সন্ত্রাসী কর্মকান্ড সকল সীমা ছাড়িয়ে যায়। স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাঃ সম্পাদক ওয়ার্ড কাউন্সেলর আনিসুর রহমান নাঈম ও তার পিতা- আওয়ামীলীগ নেতা (মহানগর উত্তরের সহ- সভাপতি) মফিজ উদ্দিন বেপারী (কাওলার চাঞ্চল্যকর ১৯৭৪ ইং সালের সিরাজুল ইসলাম ও কালু মিয়া জোড়া হত্যাকান্ড ও গাজীপুর বন বিভাগের লাকরি চুরির মামলায় ১৯৯২ ইং সালে সাজা প্রাপ্ত দাগী আসামী) ও তার পরিবার অত্র এলাকার ভূমি দস্যু আশিয়ান সিটির (সর্বোচ্চ আদালত কর্তৃক অবৈধ ঘোষিত ও সরকারী নিবন্ধন বাতিলকৃত) মালিক মোঃ নজরুল ইসলাম ভূইয়া ও বাবুছ ছালাম ওয়াকফ এস্টেট মসজিদ মাদ্রাসার বরখাস্ত কৃত জবর দখলবাজ হেফাজত জঙ্গী নেতা মাওঃ আনিসুর রহমান সহ তাদের সন্ত্রাসীরা মিলে পুরো এলাকায় দখলবাজ ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। উক্ত কাউন্সিলর নাঈম সহ তার পরিবার বর্গের সন্ত্রাসী-বাহিনী এর দখলদারীত্বের হাত রক্ষা পায়নি বিমান বন্দর পাবলিক টয়লেট, ৪৯ নং ওয়ার্ড সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা অপসারণের কাজ, এলাকার ফুটপাত, স্কুল- কলেজ, মসজিদ-মাদ্রাসা, রিয়েল এস্টেট, বিমা মাঠ, সিভিল এভিয়েশন এর ভূমি ও জলাশয়, রেওয়ে সম্পত্তি/জমি, সরকারী খাস জমি, আশিয়ান সিটি ও নবরুপা আবাসিক এর অসংখ্যা জমি/প্লট, বিমান বন্দরের উভয় কার পার্কিং, এয়ার কার্গো, সি এন্ড এফ, সরকারী টেন্ডার (বিমান ও সিভিল এভিয়েশন ), বাবুস সালাম ওয়াকফ এস্টেট্ মসজিদ-মাদ্রাসা (এতিমখানা) ও মার্কেট কমপ্লেক্স ইত্যাদি। সমগ্র বিমানবন্দর, হজ্জ্ব ক্যাম্প, কসাইবাজার রেল গেইট, বিমানবন্দর রেলস্টেশনসহ সমগ্র এলাকার ফুটপাত ও সরকারি জায়াগা দখল করে অবৈধভাবে ফুট ব্যবসা, দোকানপাট, কাঁচাবাজার, ফলের আড়ৎ, মাছের আড়ৎ, টায়ার পট্টি, গাড়ির ওয়ার্কসপ এবং অটো স্ট্যান্ড বসিয়ে ভাড়ার নামে দৈনিক হারে ৪-৫ লক্ষ টাকা চাঁদাবাজি করছে। আর সন্ধ্যার পর তার সন্ত্রাসী ক্যাডাররা/কিশোর গেং রা গড়ে তোলে মাদকের অভয়ারণ্য। পসময় যারা এলঅকার বাজারে কাচা তরি-তরকারী বিক্রি ও অন্নের জমির দলিল লিখে অভাবে সংসার চালাত এবং রিকসায় চলার পয়সা মিলত না, এখন তারা কোটি টাকার বিলাশ বহুল ৫/৬ টি গাড়িতে চলছে, দুই পকেটে দুই বন্দুক সাথে ২০/২৫ জন মাস্তান/সন্ত্রাসী দল বল, দেহরক্ষী নিয়ে দোর্দন্ড প্রতাবে চলা ফেরা করে। নিজ বিয়েতে গুলি ফুটিয়ে করে দস্যুদের মত নববধু বরণ করে আনন্দ উল্যাস। পুরো এলাকায় তার একছত্র প্রভাব বিস্তার করে ও জিম্মি করে অবৈধ বাবে কালো টাকা আয় করে দিনে দিনে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। উক্ত সন্ত্রাসী কাউন্সিলর আনিসুর রহমান নাঈম মাটি ও মানুষের দল- আওয়ামী লীগের জন্য আর্শিবাদ নয় বরং অভিশাপ। মাননীয় প্রধান মন্ত্রী ও প্রশাসনের সবো”” পর্যায়ে উক্ত আনিসুর রহমান নাঈম- গং (তার পরিবার ও সন্ত্রাসী দল) এর নানান অপকর্মের (জুলুম নিপীরণ অত্যাচার দখলবাজী, চাঁদাবাজী প্রতিবাদে ও তাকে অতিশীঘ্রই আইনের আওতায় আনার ও বিচারের দাবিতে আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টারস এসোশিয়েশ মিলনায়তনে আমরা ঢাকা মহানগর উত্তর ৪৯ নং ওয়ার্ডবাসী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এমতাবস্থায় (উক্ত আনিসুর রহমান নাঈম ও তার পরিবার সন্ত্রাসী চক্রের নির্যাতন, জুলুম অত্যাচারের হাত থেকে আমাদের রক্ষার) পরিশোধ জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, সুযোগ্য উত্তরসুরী আওয়ামীলীগ দলীয় প্রধান ও মাননীয় প্রধান মন্ত্রী “শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ প্রার্থন করছি”। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে একান্ত আকুল আবেদন- এদের দৌরত্ব দিন বেড়েই চলেছে, গাড়ি বাড়ী, কারি কারি টাকা, কোনো ককিছুরই অভাব নেই। নাইম সাহেব হয়েছিলেন সেবচ্ছাসেবক দলের ইউনিয়ন কাউন্সিলর ভোটতে তাদেরই হাতে, তার নাম সন্ত্রাসী কর্মকান্ডের বিবরণ পত্রিকা, টিভি, ইলেকট্রিক মিডিয়া একাশিত হবার পর তিনি হলেন স্বেচ্ছা সেবক লীগের মহানগর উত্তরের সাধারণ সম্পাদক! এভাবে হয়তো অচিরেই একজন এমপি/মন্ত্রি হবেন। সাধারণ মানব তার কাছ থেকে। পাবেন তিনি দেশকে কি দিবেন।
আজকের এই সংবাদ সংম্মেলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উক্ত অভিযুক্ত সন্ত্রাসীগণ আনিসুর রহমান নাঈম ও তার সন্ত্রাসীরা যারা দেশ জাতি ও আওয়ামীলীগের সুনাম নষ্ট করে। আমরা আপনার কাছে তাদের যাবতীয় অন্যায়, অত্যাচার ও জুলুমের সুবিচার চাই, সন্ত্রাসের অবসান চাই। তাদের সীমাহীন অন্যায়, জুলুম, অত্যাচার সন্ত্রাস ও দখলবাজীর হাত থেকে আমাদের বাঁচান, রক্ষা করুন। সংবাদ সংম্মেলনে উপস্থিত ছিলেন – কৃষিবিদ ডঃ মোঃ হারুন-অর- রশিদ, মোঃ নজরুল ইসলাম, ব্যবসায়ি, ইঞ্জি মোঃ নাজমুল আজম ভূইয়া প্রিন্স, ব্যবসায়ী নেতা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026