1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
দেশব্যাপী খাল খনন কার্যক্রম ১৮০ দিনের মধ্যে শুরু করবে সরকার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসন সভায় ভূমিমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলামের মৃত্যুতে শোক ইরান সতর্ক: যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি হলে মার্কিন স্থাপনাগুলো ‘বৈধ লক্ষ্য’ বাণিজ্য, শিল্প ও বস্ত্র খাতে নতুন উদ্যোগ: সিলেটে খাদ্য নিরাপত্তা ও আইটি উন্নয়ন ত্বরান্বিত উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন দলের কংগ্রেস শুরু, পারমাণবিক কর্মসূচির পরবর্তী ধাপের ইঙ্গিত রমজানে বাজার ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে পঞ্চগড়ে সমন্বয় সভা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে বকেয়া পরিশোধ না করায় স্পাইসজেটের ওপর বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা

আজ কোভিড-১৯ এ মৃত্যু ৫৪, নতুন আক্রান্ত ৩,৮৮৩ জন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৭০ বার দেখা হয়েছে

দেশে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫৪ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৮৩ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ১৯ জন।
গতকালের চেয়ে আজ ৯ জন কম মৃত্যুবরণ করেছেন। গতকাল ৬৩ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১৩ হাজার ৩৯৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ১১ জুন থেকে মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছর বয়সী ১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৭ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ১৫ জন এবং ষাটোর্ধ ২৬ জন রয়েছেন। মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা ও রাজশাহী বিভাগে ১২ জন করে, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন রয়েছেন। এদের মধ্যে ৫১ জন সরকারি ও ১ জন বেসরকারি হাসপাতাল এবং ২ জন বাসায় মৃত্যুবরণ করেছেন।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৮৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ২৪ হাজার ৮৭১ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৮৪০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৫ দশমিক ৪৪ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার ৩ দশমিক ১৫ শতাংশ বেশি।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৬২ লাখ ৮৮ হাজার ৫৩৯ জনের নমুনা পরীক্ষায় ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৪৪ শতাংশ ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ২ হাজার ৭১৪ জন। গতকালে চেয়ে আজ ৭৫৯ জন কম সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ১২ শতাংশ। গতকাল এই হার ছিল ৯২ দশমিক ৩২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২ শতাংশ কম।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২১ হাজার ৩৭৩ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ২৫ হাজার ৭৭১ জনের। গতকালের চেয়ে আজ ৪ হাজার ৩৯৮টি নমুনা কম সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৮৮২ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজার ৮৭১ জনের। গতকালের চেয়ে আজ ৩ হাজার ৯৮৯টি নমুনা কম পরীক্ষা হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026