1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ভোলা–মূল ভূখণ্ড সংযোগে গতি, দ্রুত কাজ শেষের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বড় পর্দায় ফেরার অপেক্ষায় জিয়াউল ফারুক অপূর্ব জাতীয় স্বার্থের ভিত্তিতেই ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজধানীর চারপাশের নদী রক্ষা ও নৌচলাচল সচলের ওপর সরকারের বিশেষ গুরুত্বারোপ পারস্পরিক স্বার্থ ও মর্যাদার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ধারণের ওপর গুরুত্বারোপ গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রে রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক সংস্কার: নাগরিকদের অধিকার ও ঐক্যের আহ্বান ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করছে নির্বাচন কমিশন জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন এবং রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায়ের সূচনা সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় পে স্কেলের গেজেট আগামী সেপ্টেম্বর মাসে রাষ্ট্রপতির কার্যালয় থেকে বঙ্গভবনে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করছেন রাষ্ট্রপ্রধান

৩০০ বার ব্যর্থ হয়েও হাল ছাড়েননি যে অভিনেতা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ৩১০ বার দেখা হয়েছে

ভারতের বিশিষ্ট বিজ্ঞানী এবং দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের বিখ্যাত একটি উক্তি হলো- ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’ এ পি জে আবদুল কালামের এই উক্তির বাস্তব উদাহরণ যেনো বলিউডের তরুণ অভিনেতা তাহির ভাসিন।

স্বপ্নপূরণের জন্য মরিয়া হয়ে উঠেন অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে পাড়ি জমানো এই ভাসিন। দিনরাত কাজের সুযোগের সন্ধানে লেগে থাকেন। কিন্তু স্বপ্নপূরণে বারবার ব্যর্থ হয়েও হাল ছেড়ে দেননি। আর সেই গল্প শুনিয়েছেন ভারতীয় একটি সংবাদমাধ্যমে।

তাহির ভাসিন বলেন—‘‘আমি অনেক স্বপ্ন নিয়ে মুম্বাই এসেছিলাম। বাড়িভাড়া পেতে তিন মাস লেগেছিল। আর অভিনয়ের সুযোগ পেতে তো আরো সময় লেগেছিল। সিনেমা, বিজ্ঞাপন মিলিয়ে প্রায় ২৫০ থেকে ৩০০ বার অডিশনে ব্যর্থ হয়েছিলাম। তবে সেই ব্যর্থতা থেকে যা শিখেছিলাম ‘মার্দানি’ সিনেমার অডিশনে উজার করে দিয়েছিলাম।’’

nagad
স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করে একটা পর্যায়ে নাম লেখান মডেলিংয়ে। ২০১২ সালে ‘কিসমত লাভ পয়সা দিল্লি’ সিনেমার মাধ্যমে পা রাখেন বলিউডে। তবে এতে ক্যামিও চরিত্রে দেখা যায় তাকে। ২০১৩ সালে ‘কাই পো চে’ সিনেমায় অভিনয়ের সুযোগ পান ভাসিন। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মার্দানি’ সিনেমার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে মুখ্য অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

এই ইন্ডাস্ট্রিতে কাজের স্বপ্ন নিয়ে যারা মুম্বাই যান, তাদের উদ্দেশ্যে তাহির বলেন—‘ধৈর্য্য ধরে অপেক্ষা করুন। নিজেকে তৈরি করুন। কাজের প্রতি ভালোবাসা থাকলে সুযোগ আসবেই।’

রণবীর সিং অভিনীত ‘এইট্টি থ্রি’ সিনেমায় দেখা যাবে তাহিরকে। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কারের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার জন্য কঠিন পরিশ্রম করে রপ্ত করেছেন ক্রিকেটের নানা কৌশল। ধীরে ধীরে বলিউডে বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাচ্ছেন এই তরুণ অভিনেতা।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026