1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, চার সেশন হাতে রেখে ৯ উইকেটে পরাজিত স্বাগতিকরা অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে জাতীয় দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন জাতীয় মৎস্যপক্ষ উদ্বোধন ও একাধিক উন্নয়ন কর্মসূচিতে যোগ দিতে কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী অভিনেত্রী রিধির মরদেহ উদ্ধার: আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার উপসাগরীয় ছয় দেশ ও যুদ্ধজাহাজ পরিদর্শন করলেন সেন্টকম প্রধান ব্র্যাড কুপার মেসির পেনাল্টি মিসের দিনে ন্যাশভিলের কাছে বড় ব্যবধানে হারল ইন্টার মায়ামি ঝিনাইদহে উপজেলা পরিষদের পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কায়রোতে মিসর ও হামাসের উচ্চপর্যায়ের বৈঠক শুরু রাঙামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজনের মৃত্যু, আহত দুই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র যাচাই-বাছাই আজ

পরিবেশ সুরক্ষায় পুকুর-উদ্যান ও অবৈধ স্থাপনা অপসারণের দাবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩২৫ বার দেখা হয়েছে

সবুজে ঘেরা পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রশাসনের চোখের সামনে জেলার বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন। কোনো নিয়মের তোয়াক্কা না করে সম্পূর্ণ অবৈধভাবে শহরের একমাত্র কেন্দ্রীয় ঈদগাঁও মাঠ দখল করে বহুতল মাকের্ট নির্মান।

এমনকি শহরের অগ্নিনিরাপত্তায় ব্যবহৃত পানবাজার পুকুর ও কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পুকুর দখল করে স্থাপনা নির্মাণের পায়তারা চলছে। পরিবেশ সুরক্ষায় খাগড়াছড়ি শহরের উদ্যান সংরক্ষণ, অবৈধভাবে ঈদগাঁও মাঠে নির্মিত বহুতল মার্কেট অপসারণ এবং পুকুর জলাশয় সংরক্ষণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে শহরের শাপ্লা চত্ত্বরে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

খাড়াছড়ির শিক্ষাবিদ অধ্যাপক ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে এবং খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ আবু দাউদ এর সঞ্চালনায় মানববন্ধনে, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক গফুর আহম্মেদ তালুকদার, খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী, উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুুরা, সংগঠক অপু দত্ত বক্তব্য রাখেন।

বক্তারা শহরের অগ্নিনিরাপত্তায় পানবাজার পুকুর ও কেন্দ্রীয় শাহী জামে মসজিদ পুকুর সংরক্ষণ, ঈদগাঁও মাঠে অবৈধভাবে নির্মিত মার্কেট অপসারণ, নদী ছড়া দখল ও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রæত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এতে জেলার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026