1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

ভারতের তরুণ পেসাররা মুস্তাফিজের কাছে কাটার শিখতে চেয়েছিলেন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
  • ১৩৫ বার দেখা হয়েছে

চলতি মাসের শুরুতে করোনাভাইরাসের হানায় স্থগিত করা হয় আইপিএল। রাজস্থান রয়্যালসের জার্সিতে ৭ ম্যাচ খেলেই দেশে ফেরেন মুস্তাফিজুর রহমান। ৮ উইকেট নিয়ে ক্রিস মরিসের পর দলের দ্বিতীয় শীর্ষ উইকেটশিকারি তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারের কাছ থেকে কাটার ও ইয়র্কার শেখার আগ্রহ দেখিয়েছেন দলের তরুণ পেসাররা।আর তাদের আশাহত করেননি কাটার মাস্টার।
টুর্নামেন্ট চলাকালে তার সঙ্গে সাক্ষাৎকার নেওয়া হয়। সেখানে দলের অন্য তরুণ পেসারদের নিয়ে তার পর্যবেক্ষণের কথা জানান বাংলাদেশি পেসার, ‘ওদের শেখার আগ্রহটা খুব বেশি, এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। তারা আমার কাছে শোনে যে আমি কীভাবে কাটার মারি বা ইয়র্কারটা ভালোভাবে করি। তারা আরও কিছু জানতে চায়। আমি তাদের কাছে আমার মতো করে বলি, তারাও আমার কথা শুনে সেভাবে চেষ্টা করে। ’

নতুন ক্লাবে গিয়ে মানিয়ে নিতে এতটুকু সমস্যা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স হায়দরাবাদের সাবেক পেসারের। মুস্তাফিজ বলেছেন, ‘আমি যখন এখানে এসেছি, আমার মনেই হয়নি যে নতুন ক্লাবে এসেছি।
দলের সবাই খেলোয়াড়, কোচিং স্টাফরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছে। দারুণ সময় কেটেছে, সবাই অনেক ভালো। ’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026