1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রতিমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়তে শিশুদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৪ দেশের সাত জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস গণতন্ত্রে উত্তরণ ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত: ফ্রান্স-বাংলাদেশ সহযোগিতার প্রসার ক্যান্সার চিকিৎসায় গতি আনতে আইএনএমপি ও জাতীয় ক্যান্সার হাসপাতালের সমঝোতা বাংলাদেশে নতুন শিল্প বিনিয়োগের প্রধান চালিকাশক্তি চীনা উদ্যোক্তারা রাশিয়া থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব মার্কিন সিনেটে পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববীর সাপ্তাহিক ইমামতি ও নামাজের সময়সূচী প্রকাশিত সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার প্রবাসী যুবকের মৃত্যু

দরিদ্রদের মধ্যে আতিকের ইফতার বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১
  • ২৭৩ বার দেখা হয়েছে

ঢাকা: নগরীর দরিদ্র মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

নিজ উদ্যোগে প্রথম দিন শুক্রবার (৭ মে) বিকেলে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টর থেকে পথশিশু, হতদরিদ্র, রিকশাচালক ও খেটে খাওয়া মানুষের মধ্যে দুই হাজার ৮০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।

শনিবার (৮ মে) থেকে নয়টি ওয়ার্ডে প্রতিদিন ৪০০ প্যাকেট করে মোট তিন হাজার ৬০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হবে বলেও জানান আতিক।

এ বিষয়ে আতিক বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’ এর মাধ্যমে ডিএনসিসির ৬, ৭, ১৫, ১৭, ১৯, ২০ ও ৩২ নম্বর এ ৭টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪০০ প্যাকেট করে সর্বমোট দুই হাজার ৮০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হলো। শনিবার থেকে প্রতিদিন নয়টি ওয়ার্ডের প্রতিটির জন্য ৪০০ প্যাকেট করে সর্বমোট তিন হাজার ৬০০ প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ডিএনসিসির সবগুলো ওয়ার্ডেই ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, করোনাকালে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের জন্য সাধারণ ও সংরক্ষিত আসনের ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে এক লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ওয়ার্ড প্রতি ৫০০ জন অসহায়-হতদরিদ্র মানুষকে শাড়ি ও লুঙ্গি বিতরণের জন্য ৭২ জন কাউন্সিলরের প্রত্যেককে ১ লাখ ৭৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026