1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ

৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

বাংলাদেশকে ১১৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে এশিয়ান গেমস নারী ক্রিকেটের ফাইনালে জায়গা করে নিয়েছে ভারত। সেই ম্যাচে ৪৯ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন শেফালি ভার্মা। তবে ১৯ বলে ৩৭ রানের ইনিংস খেলে আলোচনায় আছেন স্মৃতি মান্ধানা। এই ইনিংস দিয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন তিনি সবাইকে।

জাপানের নিশিনের করোগি স্পোর্টস পার্কে ৫ চার ও দুই ছক্কায় খেলা এই ইনিংসে স্মৃতি মান্ধানা বনে গেছেন নারীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি সর্বোচ্চ রানসংগ্রাহক। ছাড়িয়ে গেছেন সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় থাকা নিউজিল্যান্ডের সুজি বেটসকে।

৩৭ রানের ইনিংসে যখন তিনি ৮ রান করেন, তখনই মেয়েদের আন্তর্জাতিক সংক্ষিপ্ত ফরম্যাটে সুজি বেটসকে ছাড়িয়ে যান। ১৭৮ টি-টোয়েন্টিতে স্মৃতির রান এখন ৪৭৮৮। আর বেটসের ১৮৬ ম্যাচে ৪৭৫৮।

কিছুদিন আগে নারী এশিয়া কাপে দখলে নিয়েছিলেন মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি ও রানের রেকর্ড। তিন সংস্করণে ছাড়িয়ে যান ভারতের নারী দলের সাবেক অধিনায়ক মিতালি রাজের ১০হাজার ৮৬৮ রান এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের ১৭টি সেঞ্চুরির রেকর্ডও।

নারী আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকা

স্মৃতি মান্ধানা (ভারত) – ১৭৮ ম্যাচ – ৪৭৮৮ রান

সুজি বেটস (নিউজিল্যান্ড) – ১৮৬ ম্যাচ – ৪৭৫৮ রান

হরমনপ্রিত কৌর (ভারত) – ২০৮ ম্যাচ – ৪২৮৭ রান

চামারি আতাপাত্তু (শ্রীলঙ্কা) – ১৭২ ম্যাচ – ৪২৮২ রান

সোফি ডিভাইন (নিউজিল্যান্ড) – ১৫৮ ম্যাচ – ৩৮১৭ রান

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026