1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
আইন-শৃঙ্খলার উন্নতি হলেও জনপ্রত্যাশা পূরণে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানবন্দরে কার্গো পণ্য দ্রুত খালাসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের উদ্যোগ, তৈরি হচ্ছে নতুন ওয়্যারহাউস তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের তাগিদ পানিসম্পদমন্ত্রীর ট্রেড লাইসেন্সে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ডিএসসিসির: কর্মকর্তা বরখাস্ত, কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে উপদেষ্টার সঙ্গে কানাডীয় হাইকমিশনারের বৈঠক সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল চূড়ান্তের পথে: প্রধানমন্ত্রীর কার্যালয় ধ্বংসস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার: রুহুল কবির রিজভী রাজধানীর বসুন্ধরায় মডেল রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার: আত্মহত্যার প্ররোচনার মামলায় প্রেমিক গ্রেপ্তার ব্যক্তি-বন্দনার সংস্কৃতি পরিহার করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনা হয়েছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্রা শুরু করল এয়ারটেল

কিশোরগঞ্জে ছাত্রদল নেতা জনি গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ মে, ২০২১
  • ২২৫ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি জোবায়ের হোসেন জনিকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৭ মে) দিনগত রাতে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার দিকে জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জোবায়ের হোসেন জনি জেলা শহরের চরশোলাকিয়া এলাকার আকবর হোসেনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, বিএনপির গত ৩০ মার্চের কর্মসূচি ঘিরে জেলা শহরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ পেনাল কোডে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামিদের গ্রেফতার করতে শুক্রবার (০৭ মে) সন্ধ্যার দিকে অভিযান পরিচালনা করে। এসময় জেলা শহরের শোলাকিয়া ঈদগাহ রোড এলাকা থেকে জোবায়ের হোসেন জনিকে গ্রেফতার করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার জোবায়ের হোসেন জনিকে শনিবার (০৮ মে) কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026