1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের বাংলাদেশের বোয়িং ক্রয় নিয়ে ট্রাম্পের পোস্ট, যা বললেন ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে সর্বসম্মত প্রস্তাব পাস শিরোপার স্বপ্নে চট্টগ্রাম, নাজিমের চোখে ব্যালেন্সড দল জাতীয় লিগে আট বিভাগের দল ঘোষণা : অধিনায়ক যারা বিশ্বের জ্বালানি বাজারে আফ্রিকার শক্ত অবস্থান, নেতৃত্বে চার দেশ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব পেকুয়ার নেতৃত্বে জিহাদ-কাইয়ুম মিসবাহর ‘দ্রুততম সেঞ্চুরি’র রেকর্ড ভাঙলেন শাহজাদ আর্থিক সংকটে উইন্ডিজ ক্রিকেট আকাশে ‘কালো মেঘ’

ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মিহল মার্টিন। তার ভাষ্য, অব্যাহত সহিংসতা এবং ইসরাইলি বসতি সম্প্রসারণ ফিলিস্তিনে টেকসই শান্তি প্রতিষ্ঠার পথ আরো কঠিন করে তুলছে।

বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে বিশ্বনেতাদের সামনে এসব কথা বলেন মার্টিন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও নিয়মভিত্তিক বৈশ্বিক ব্যবস্থা বর্তমানে বড় ধরনের চাপের মুখে রয়েছে। মানুষের মৌলিক অধিকার অস্বীকার করাকে তিনি বর্তমান বিশ্বের অন্যতম গুরুতর চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

ফিলিস্তিন পরিস্থিতি প্রসঙ্গে আইরিশ প্রধানমন্ত্রী বলেন, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সাধারণ মানুষের যে দীর্ঘস্থায়ী দুর্ভোগ চলছে, তা মোকাবিলায় সম্মিলিত আন্তর্জাতিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। গত বছরের অক্টোবরে ইসরাইল ও হামাসের মধ্যে হওয়া গাজা শান্তি পরিকল্পনার প্রথম ধাপকে তিনি স্বাগত জানান। তবে সেই উদ্যোগের পরও বাস্তব পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেন তিনি।

মার্টিন তার বক্তব্যে গাজায় ইসরাইলি হামলা অব্যাহত থাকা, মানবিক সহায়তা প্রবেশে বাধা এবং বেসামরিক মানুষের ক্রমাগত দুর্ভোগের বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) নিয়ে আয়ারল্যান্ডের অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

আইরিশ প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধের ক্ষেত্রে দায়মুক্তির সুযোগ থাকা উচিত নয়। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতের কার্যক্রমকে দুর্বল করতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো বন্ধ করার আহ্বান জানান তিনি।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে গাজা পরিস্থিতি, ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদা এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। জাতিসংঘের মহাসচিবও যুদ্ধ বন্ধ, গাজায় মানবিক সহায়তা বাড়ানো এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

মিহল মার্টিন সতর্ক করে বলেন, গাজায় সংঘটিত ঘটনাগুলোর দায় ও এর পরিণতি থেকে আন্তর্জাতিক সম্প্রদায় শেষ পর্যন্ত নিজেদের এড়িয়ে যেতে পারবে না। এসব ঘটনার নৈতিক ও রাজনৈতিক প্রভাব দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পরিসরে অনুভূত হবে বলেও মন্তব্য করেন তিনি।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026