1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
সাবেক হাইকমিশনার মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর পোল্ডার প্রকল্পের কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস শিং আছে ভয় নেই, আজ বিশ্ব গণ্ডার দিবস! সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরেই বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি? উপদেষ্টা বললেন হতেও পারে বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ‘ব্রোঞ্জ হারানোর চেয়ে দলের এমন অবস্থা দেখে বেশি খারাপ লাগছে’

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ইংল্যান্ডের তারকা ফাস্ট বোলার মার্ক উড। বারবার ফিরে আসা বাঁ হাঁটুর চোটের কারণে চিকিৎসকদের পরামর্শে ৩৬ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন উড।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উড জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার পক্ষে টেস্ট ও ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ কারণেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় ১১ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের পেস আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন উড। চোটের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের মধ্যেও ঘণ্টায় ৯০ মাইলের বেশি গতিতে বোলিং করে তিনি আলাদা পরিচিতি তৈরি করেন।

ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাট মিলিয়ে ১৪৬ ম্যাচে ২৫৩ উইকেট নিয়েছেন উড। টেস্টে ৩৮ ম্যাচে তার শিকার ১১৯ উইকেট। ওয়ানডেতে ৭০ ম্যাচে নিয়েছেন ৮০ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩৮ ম্যাচে পেয়েছেন ৫৪ উইকেট।

ইংল্যান্ডের বেশ কয়েকটি বড় সাফল্যের সঙ্গেও জড়িয়ে আছে উডের নাম। ২০১৫ সালের অ্যাশেজ সিরিজে ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের জয়ের শেষ উইকেটটি নিয়েছিলেন তিনি।

এ ছাড়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই পেসার।

বিদায়বেলায় নিজের ক্যারিয়ার নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন উড। তিনি বলেন, ‘পরিসংখ্যান হয়তো বলবে না যে আমি ইতিহাসের সেরা বোলার ছিলাম। তবে আমি আশা করি, আমার সতীর্থরা মনে রাখবে যে আমি প্রতিবার মাঠে নিজের শতভাগ উজাড় করে দিয়েছিলাম।’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026