1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
বিজ্ঞানীদের গবেষণা ও উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : কৃষিমন্ত্রী আসাদ আলম সিয়ামকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ঢাকা, সায় মিলল দিল্লির জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী সাবেক হাইকমিশনার মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মার্ক উডের দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনায় নাফ নদীর পোল্ডার প্রকল্পের কাজ করা হবে: পানিসম্পদমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস শিং আছে ভয় নেই, আজ বিশ্ব গণ্ডার দিবস! সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সাবেক হাইকমিশনার মুনাসহ ৪ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম, তার স্বামী জেনারেশন নেক্সট ফ্যাশনস লিমিটেডের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী এবং তাদের ছেলে আলাভী আজফার চৌধুরী ও জাভেদ অপগেন হেপেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

আবেদনে বলা হয়েছে, তৌহিদুল ইসলাম চৌধুরী ও সাঈদা মুনা তাসনিমসহ অন্যান্যের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে দুর্নীতির মাধ্যমে নামে-বেনামে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের নামে আনুমানিক দুই হাজার কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026