1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস শিং আছে ভয় নেই, আজ বিশ্ব গণ্ডার দিবস! সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরেই বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি? উপদেষ্টা বললেন হতেও পারে বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ‘ব্রোঞ্জ হারানোর চেয়ে দলের এমন অবস্থা দেখে বেশি খারাপ লাগছে’ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়? আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড জ্বালানির দাম বাড়ানো ঠিক আছে, তবে মানুষের ‌কষ্ট হবে: জাহেদ উর রহমান

স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ০ বার দেখা হয়েছে

স্ত্রীকে না জানিয়ে প্রেমিকাকে নিয়ে বিদেশে ছুটি কাটানোর পরিকল্পনা করেছিলেন ভারতের পুনের ৪৬ বছর বয়সী এক ব্যবসায়ী। ব্যবসার কাজে বিদেশ যাওয়া তার নিয়মিত বিষয় হওয়ায় স্ত্রীও তার কথায় সন্দেহ করেননি। কিন্তু প্রেমিকার পাসপোর্টের জটিলতায় শেষ পর্যন্ত ফাঁস হয়ে যায় পুরো পরিকল্পনা।

জানা গেছে, ব্যবসায়ী ওই ব্যক্তি স্ত্রীকে জানিয়েছিলেন, ব্যবসার কাজে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে যাচ্ছেন। তবে তার আসল পরিকল্পনা ছিল প্রেমিকাকে সঙ্গে নিয়ে মালয়েশিয়ায় কয়েক দিন ছুটি কাটানো।

পরিকল্পনা অনুযায়ী প্রেমিকাকে সঙ্গে নিয়ে মুম্বাই বিমানবন্দরে পৌঁছান তিনি। কিন্তু সেখানে প্রেমিকার পাসপোর্ট নিয়ে জটিলতা দেখা দেয়। সমস্যার কারণে ওই নারীকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। ফলে বিদেশযাত্রার পরিকল্পনা বাতিল করে প্রেমিকাকে নিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে হয় ওই ব্যবসায়ীকে।

এরপর প্রেমিকার সঙ্গে মুম্বাইতেই কয়েক দিন কাটানোর সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু স্ত্রীকে কীভাবে বিষয়টি বোঝাবেন, তা নিয়ে তৈরি হয় নতুন সমস্যা।

পরিস্থিতি সামাল দিতে স্ত্রীকে ফোন করে ওই ব্যক্তি জানান, অভিবাসন-সংক্রান্ত সমস্যার কারণে তার মোবাইল ফোন জমা দিতে হচ্ছে। এরপর তিনি ফোনটি বন্ধ করে দেন। পরদিনও একবার স্ত্রীর সঙ্গে কথা বলেন। তবে এরপর তার ফোন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

স্বামীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন স্ত্রী। একপর্যায়ে তিনি পুলিশের কাছে গিয়ে স্বামীকে সম্ভবত অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেন।

পুলিশ বিষয়টি খতিয়ে দেখতে শুরু করলে শেষ পর্যন্ত আর গোপন রাখতে পারেননি ওই ব্যবসায়ী। পুলিশের কাছে তিনি পুরো ঘটনা স্বীকার করেন। জানান, অপহরণ নয়, বরং স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশে যাওয়ার পরিকল্পনাই করেছিলেন তিনি।

পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় তেমন কিছু করার না থাকলেও, স্বামীর গোপন সম্পর্ক ও মিথ্যার কথা জানার পর তার দাম্পত্য জীবনে কী পরিস্থিতি তৈরি হয়েছে, সেটিই এখন বড় প্রশ্ন।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026