1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম স্ত্রীকে না জানিয়ে প্রেমিকার সঙ্গে বিদেশ ভ্রমণের পরিকল্পনা, পাসপোর্টেই সব ফাঁস শিং আছে ভয় নেই, আজ বিশ্ব গণ্ডার দিবস! সরকারি হাসপাতালের সামনে আর কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সফরেই বোয়িংয়ের উড়োজাহাজ কেনার চুক্তি? উপদেষ্টা বললেন হতেও পারে বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ‘ব্রোঞ্জ হারানোর চেয়ে দলের এমন অবস্থা দেখে বেশি খারাপ লাগছে’ ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন, কোথায়? আবারও ঝড় তুলে ভারতীয় ওপেনার শেফালির বিশ্ব রেকর্ড জ্বালানির দাম বাড়ানো ঠিক আছে, তবে মানুষের ‌কষ্ট হবে: জাহেদ উর রহমান

‘ব্রোঞ্জ হারানোর চেয়ে দলের এমন অবস্থা দেখে বেশি খারাপ লাগছে’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

এশিয়ান গেমসে এবার কোনো পদকই জিততে পারলো না বাংলাদেশ নারী ক্রিকেট দল। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে ব্রোঞ্জপদক থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশের মেয়েরা। এই হারকে শুধু পদক হারানো হিসেবে দেখছেন না জাতীয় দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। বরং দলের এমন অবস্থায় হতাশ তিনি।

মঙ্গলবার করোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ফলে ৩১ রানের জয় নিয়ে ব্রোঞ্জপদক জিতে নেয় পাকিস্তান।

চার বছর আগে হাংঝু এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জপদক জিতেছিল বাংলাদেশ নারী দল। এবার সেই পাকিস্তানের কাছেই হেরে পদকশূন্য থাকতে হলো তাদের।

বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন রুমানা। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রোফাইলে

তিনি লিখেছেন, ‘এই প্রথম মেডেল ছাড়া বাংলাদেশ মহিলা ক্রিকেট টিম। ব্রোঞ্জটাও হারিয়ে ফেললাম। একটা সময় ছিল যখন এই টিমটাকে নিয়ে স্বর্ণ জেতার আশা করতাম।’

দলের সাম্প্রতিক অবস্থায় আক্ষেপ প্রকাশ করে সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, ‘বাংলাদেশ আমার বাংলাদেশ, গোল্ডেন সময়টা নষ্ট করল। আফসোসটা জমা-ই থাক।’

তবে পদক হারানোর চেয়েও দলের বর্তমান অবস্থাই তাকে বেশি কষ্ট দিচ্ছে বলে জানিয়েছেন রুমানা। তার পেজে লিখেছেন, ‘ব্রোঞ্জ হারানোর কষ্টের থেকে টিমের এমন অবস্থা দেখে বেশি খারাপ লাগছে।’

এশিয়ান গেমসে এর আগে নারী ক্রিকেট থেকে পদক পেয়েছিল বাংলাদেশ। হাংঝু আসরে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল মেয়েরা। এবার একই প্রতিপক্ষের কাছে হেরে সেই পদকও ধরে রাখতে পারল না বাংলাদেশ।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026