1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ট্রাম্প-তারেকের বৈঠকের সুযোগ আছে? যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন সরফভাটায় ফুটবল টুর্নামেন্টে পূর্ব সরফভাটা একাদশ চ্যাম্পিয়ন শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত! জাতিসংঘ সফরে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, ৪ দিনে যেসব কর্মসূচি বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জও হারাল বাংলাদেশ অপরিশোধিত তেলের তুলনায় ডিজেলসহ পরিশোধিত জ্বালানির দাম কেন বেশি বাড়ছে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী আশুলিয়ায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে হাসপাতালে দুই মন্ত্রী, অর্থ সহায়তা ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে বিশেষ ম্যাচ খেলবে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসিক এই মাইলফলক উদযাপনে বছরজুড়ে নানা আয়োজনের পরিকল্পনা করছে সংস্থাটি। এরই অংশ হিসেবে ভারতীয় দল ও বিশ্ব একাদশের মধ্যে একটি বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তাব উঠেছে।

সম্প্রতি মুম্বাইয়ে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শতবর্ষ উদযাপনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সভায় এ আয়োজনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপন ২০২৭ সালের ডিসেম্বর থেকে শুরু হয়ে ২০২৮ সালজুড়ে চলতে পারে। সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে ভারত ও বিশ্ব একাদশের ম্যাচটি রাখার চিন্তা করা হচ্ছে।

তবে ম্যাচ আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সম্ভাব্য তারিখ, ভেন্যু কিংবা দুই দলের খেলোয়াড়দের তালিকাও এখনো প্রকাশ করা হয়নি। অর্থাৎ, পুরো পরিকল্পনাটিই আপাতত প্রাথমিক পর্যায়ে রয়েছে।

ভারত ও বিশ্ব একাদশের মধ্যে বিশেষ ম্যাচ আয়োজন অবশ্য নতুন কোনো ধারণা নয়। অতীতেও বিভিন্ন উপলক্ষে এমন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিসিসিআইয়ের শতবর্ষ উদযাপনে যদি এবারও এমন একটি ম্যাচ আয়োজন করা হয়, তাহলে তা ভারতীয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য উদযাপনের অন্যতম বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026