1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদঃ
৩৭ রানের ইনিংসে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মৃতি মান্ধানা জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রী নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সোমবার, জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর ইউরোপিয়ান ফুটবলে শনিবার রাতে যা হয়েছে জ্ঞানভিত্তিক সমাজ গঠনে প্রধানমন্ত্রীর অনন্য উদ্যোগ বাংলাদেশ ফুটবল লীগে গোলরক্ষকের অদ্ভুত ভুলে ম্যাচ পাতানোর সন্দেহ এশিয়ান গেমসে প্রথম ম্যাচে ১৩ গোল হজম করল বাংলাদেশ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে গুরুত্ব জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারে আইইডিসিআর গবেষণার অনন্য মডেল

আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

দেশের বাইরে বিনিয়োগ, ব্যাংকে অর্থ রাখা, ভিলা-জমি কেনার প্রমাণ দিতে পারলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ কথা জানান।

তিনি লিখেছেন, ‘দেশের বাইরে কোথাও যদি আমার ১ পয়সা বিনিয়োগ/ব্যাংকে রাখা, ভিলা, জমি তো দূরের কথা একটা ধূলিকণারও প্রমাণ দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে রাজনীতি ছেড়ে দেবো। আর যা শাস্তি হবে মাথা পেতে নেবো।’

তিনি বলেন, ‘দেশের বাইরে পলিটিশিয়ান, ব্যবসায়ীদের সম্পত্তি অনেক অনুসন্ধানী সাংবাদিক-সরকার এর আগে বের করেছে। সরকারের এই ক্যাপাসিটি আছে, এইটা কোনো রকেট সায়েন্স না। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হইলে আপনারা এআই দিয়ে বানানো ভুঁইফোঁড় আজকের কণ্ঠের ৭ মাস আগের ফেসবুক পোস্ট কপি-পেস্ট করে অনুসন্ধান করতে পারেন?’

আসিফ আরও বলেন, ‘৬ মাসেই বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে, দেশ পরিচালনায় চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়ে, আপনাদের সন্তানদের প্রকাশ্য দুর্নীতি থেকে চোখ সরাতে নাটক শুরু করেছেন?’

তিনি বলেন, ‘আপনাদের বিরোধীদলকে দমন-পীড়নের পদ্ধতির সঙ্গে লীগের দমন-পীড়নের পার্থক্য কোথায়?’

s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026