1. admin@deshmediabd.info : admin :
  2. support@bdsoftinc.info : adminr :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদঃ
ক্রিকেটে ফের রাজনীতি: পাকিস্তানি মন্ত্রীর হাত থেকে ট্রফি নিল না ভারত বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো দালালের খপ্পরে না পড়ে বৈধ পথে বিদেশ যেতে হবে: ডিসি ঝালকাঠি জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ জামানত ছাড়াই তরুণ উদ্যোক্তারা পাচ্ছেন ২০ লাখ টাকা ভারতে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয়

দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ রাতে দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৫ বার দেখা হয়েছে
রাজনীতি ডেস্ক
দীর্ঘ পাঁচ মাসের অধিক সময় ধরে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর আজ বুধবার রাতে দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তাকে বহনকারী বিমানটি আজ রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দলীয় অঙ্গনে স্বস্তি ফিরে এসেছে এবং নেতাকর্মীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন।
গত ১১ মার্চ রামচন্দ্রে এক ইফতার মাহফিলে পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার দ্রুত অবনতি ঘটায় সেদিন রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে হাসপাতালের মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৫ মার্চ তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরের একটি প্রখ্যাত হাসপাতালে দীর্ঘমেয়াদী চিকিৎসার পর তাকে আরও উন্নত থেরাপি ও পুনবার্সনের জন্য মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা সম্পন্ন হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ ও আশঙ্কাজনক অবস্থা কাটিয়ে উঠেছেন বলে পরিবার ও দলীয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের পরামর্শ ও সবুজ সংকেতের পরেই তিনি স্বদেশের উদ্দেশ্যে রওনা হন।
রাজনৈতিক অঙ্গনে মির্জা আব্বাস একটি অত্যন্ত পরিচিত ও প্রভাবশালী মুখ। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে এবং দলের নীতিনির্ধারণী পর্যায়ে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন দেশের বাইরে অবস্থান করায় দলীয় কার্যক্রমে কিছুটা বিরতি ঘটলেও, তার সুস্থ হয়ে দেশে ফিরে আসা এবং পুনরায় রাজনৈতিক ও দাপ্তরিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। তার এই প্রত্যাবর্তনের ফলে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
s
এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2026